
শেষ আপডেট: 2 February 2020 12:33
বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হয়েছিল এই রক্তদান শিবির। গত ১৩ বছর ধরে এই ধরনের বৃহত্তর রক্তদান শিবির ছাড়াও নানা ধরনের সেবামূলক কর্মসূচি পালন করে থাকে সংগঠন। কর্ণধার আসরাফুদ্দিন জানিয়েছেন, সারা বছর ধরেই চলে নানারকম জনসেবামূলক কাজ। এবছর শহরের কেন্দ্রস্থলে স্বাস্থ্যমেলায় আয়োজিত হয়েছিল এই রক্তদান শিবির। এত বড় আয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন স্বাস্থ্যমেলার আয়োজক আলহাজউদ্দিন-সহ অন্যান্যরা।
রক্তদান শিবিরে কালনা, কাটোয়া, সিউড়ি, বর্ধমান মেডিক্যাল কলেজ ও রশ্মি ব্লাড ব্যাঙ্ক-সহ আরও নানা সংগঠন অংশ নিয়েছিল। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর উজ্জল প্রামাণিক, খোকন দাস, নারায়ণ হাজরা চৌধুরী, অরুপ দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বিশাল এই রক্তদান শিবির ছাড়াও এই স্বাস্থ্যমেলায় সাধারণ মানুষের জন্য তিনদিন ধরে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।