Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়ায় আসছে শ্রমিক স্পেশ্যাল, মহারাষ্ট্র থেকে আসা ট্রেনের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

দ্য ওয়াল ব্যুরো: পরিযায়ী শ্রমিকদের নিয়ে মহারাষ্ট্র থেকে ৩০টি ট্রেন আসার কথা থাকলেও কটা ট্রেন শেষ পর্যন্ত হাওড়ায় আসবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশজোড়া লকডাউন শুরু হওয়ার পরে ২৪ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্র থেকে তির

হাওড়ায় আসছে শ্রমিক স্পেশ্যাল, মহারাষ্ট্র থেকে আসা ট্রেনের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

শেষ আপডেট: 27 May 2020 07:07

দ্য ওয়াল ব্যুরো: পরিযায়ী শ্রমিকদের নিয়ে মহারাষ্ট্র থেকে ৩০টি ট্রেন আসার কথা থাকলেও কটা ট্রেন শেষ পর্যন্ত হাওড়ায় আসবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশজোড়া লকডাউন শুরু হওয়ার পরে ২৪ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্র থেকে তিরিশটি ট্রেন আসার কথা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে থেকে জানানো হয় যে একসঙ্গে এতগুলি ট্রেন পাঠানোর আগাম খবর ছিল না। ২৪ ঘণ্টার মধ্যে তিরিশটি ট্রেনে আসা বিপুল সংখ্যক শ্রমিককে গন্তব্যে পাঠানো সহজ কাজ নয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার মাত্র চোদ্দোটি ট্রেন ছেড়েছে মহারাষ্ট্র থেকে যার মধ্যে এরাজ্যের দুটি ট্রেন রয়েছে। অন্য রাজ্য থেকেও ট্রেন আসছে এরাজ্যে। কোট্টায়ম থেকে একটি ট্রেন ছেড়েছে মালদহের উদ্দেশে। পূর্বরেলের হাওড়া ডিভিশনের ডিআরএম ঈশাক খান মঙ্গলবার বলেন, “বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবারের মধ্যে ৩০টি ট্রেন নিউ কমপ্লেক্সের সাতটি প্ল্যাটফর্মে ঢুকবে আধ ঘণ্টা অন্তর। এই ট্রেনের যাত্রীদের নিয়ে আসার দায়িত্ব রেলের। আসার পরে স্বাস্থ্য পরীক্ষা করা এবং তাঁদের বাড়ি ফেরানোর দায়িত্ব প্রশাসনের। রেলের তরফে বিষয়টি হাওড়ার জেলা শাসককে জানানো হয়েছে।” যদিও এতগুলি ট্রেন একবারে আসছে না বলেই এখনও পর্যন্ত খবর। শ্রমিক স্পেশ্যাল ট্রেন আসার জন্য মঙ্গলবার থেকে প্ল্যাটফর্মগুলি জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়ে গেছে। ট্রেনগুলি আসার কথা ছিল ১৪, ১৫, ১৭, ১৮, ২০, ২১ ও ২২ নম্বর প্ল্যাটফর্মে। এর আগেও হাওড়ায় শ্রমিক স্পেশ্যাল এসেছে। হাওড়া, হুগলি, পুরুলিয়া সহ বিভিন্ন জায়গায় ট্রেন ঢোকার পরে সেখান থেকে যাত্রীদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসন। কিছু দিন আগে হাওড়ার এক আরপিএফ কর্মীর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তাই রেল এখন যথেষ্ট সতর্ক।

```