Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গোলাপি বলের চাহিদা বাড়ছে, নতুন উন্মাদনা রাজ্য জুড়ে

দ্য ওয়াল ব্যুরো: ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্ট শেষ হয়েছে তিনদিন আগে। কিন্তু এর মধ্যেই গোলাপি বলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যেই। কচিকাঁচা থেকে শুরু করে তরুণ প্রজন্ম, সবাই চাইছে এই নতুন বলের স্বাদ নিতে। আর তাই দোকানে দোকানে বাড়ছে চাহ

গোলাপি বলের চাহিদা বাড়ছে, নতুন উন্মাদনা রাজ্য জুড়ে

শেষ আপডেট: 27 November 2019 08:03

দ্য ওয়াল ব্যুরো: ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্ট শেষ হয়েছে তিনদিন আগে। কিন্তু এর মধ্যেই গোলাপি বলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যেই। কচিকাঁচা থেকে শুরু করে তরুণ প্রজন্ম, সবাই চাইছে এই নতুন বলের স্বাদ নিতে। আর তাই দোকানে দোকানে বাড়ছে চাহিদা। হিমশিম খাচ্ছেন হোলসেলাররা। বারবার অর্ডার দিতে হচ্ছে সান্সপ্যারেইলস গ্রিনল্যান্ডস ( এসজি ) কোম্পানির কাছে, যারা এই গোলাপি বল বানিয়েছেন। ফ্রি ইন্ডিয়া স্পোর্টস ইন্ডাস্ট্রিজ-এর মালিক পুনীত সচদেব জানিয়েছেন, “গত তিনদিনে আমি প্রায় ১৫ প্যাকেট গোলাপি বল বিক্রি করেছি। এর আগে কখনও এরকম হয়নি। আমরা কম করেই অর্ডার দিয়েছিলাম। কিন্তু গোলাপি বল ঘিরে যা চাহিদা তাতে এবার বড় অর্ডার দিতে হবে।” একই বক্তব্য শহরের ছোট-বড়-মাঝারি সব খেলার সামগ্রী বিক্রেতাদের। তাঁরা জানাচ্ছেন, শুধু ছেলেরা নয়, তাদের বাবা-মায়েরাও আসছেন বল কিনতে। এমনকি বিভিন্ন কোচিং ক্যাম্পগুলোও গোলাপি বলে প্র্যাকটিস করানোর চিন্তাভাবনা করছে। তাই তাদের কাছ থেকেও অর্ডার আসছে। এর আগে গোলাপি বল নিয়ে এই উন্মাদনা ছিল না বলেই জানাচ্ছেন দোকানদাররা। তাঁদের বক্তব্য, গোলাপি বলে খেলা তো অনেক বছর আগেই শুরু হয়েছে। কিন্তু ভারতে এই বলের চাহিদা ছিল না। তবে যবে থেকে ইডেনে গোলাপি বলের টেস্ট হয়েছে তবে থেকে এই বল ঘিরে এক উন্মাদনা তৈরি হয়েছে। মফস্বল থেকেও অনেকে বলের অর্ডার দিচ্ছেন বলে জানিয়েছেন হোলসেলাররা। মফস্বলেও গোলাপি বলের উন্মাদনা বাড়ছে। বর্ধমানের এক দোকানদার রাজীব সেন তাঁর দোকানে একটি বল রেখেছিলেন। কাঁচের শোকেসের বাইরে সেই বল দেখতে পেয়ে গত তিনদিনে কম করে হলেও ৫০জন এসেছেন কিনতে। তিনি সবাইকে বলেছেন একটু অপেক্ষা করতে হবে। তিনি অর্ডার দিয়েছেন। এলে তবেই বিক্রি করতে পারবেন। মফস্বলের অনেক দোকানদার তো আবার কলকাতায় অর্ডার না দিয়ে সরাসরি বল প্রস্তুতকারী সংস্থাকেই অর্ডার দিয়েছেন। এই উন্মাদনা দেখে খুশি এসজি কোম্পানিও। তাদের মার্কেটিং ডিরেক্টর পারস আনন্দ জানিয়েছেন, “গোলাপি বলের টেস্ট দারুণ সফল। তাই এই চাহিদা বাড়ছে। আমরাও গোলাপি বল তৈরি অনেক বাড়িয়ে দিয়েছি। আশা করছি কয়েকদিনের মধ্যেই সব দোকানে এই বল পাওয়া যাবে।”

```