Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতার তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে, রাজ্যজুড়ে দাপুটে ব্যাটিং শীতের

দ্য ওয়াল ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, আগামী বুধবার পর্যন্ত বাড়বে ঠান্ডা। সেইমতো রবিবারের তুলনায় সোমবার আরও নামল তাপমাত্রা। ১১ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে কলকাতার তাপমাত্রা। জেলার তাপমাত্রা আরও কম। সেইসঙ্গে ভোরের দিকে রয়েছে কুয়াশ

কলকাতার তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে, রাজ্যজুড়ে দাপুটে ব্যাটিং শীতের

শেষ আপডেট: 1 February 2021 03:56

দ্য ওয়াল ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, আগামী বুধবার পর্যন্ত বাড়বে ঠান্ডা। সেইমতো রবিবারের তুলনায় সোমবার আরও নামল তাপমাত্রা। ১১ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে কলকাতার তাপমাত্রা। জেলার তাপমাত্রা আরও কম। সেইসঙ্গে ভোরের দিকে রয়েছে কুয়াশার দাপট। জানুয়ারির শেষ থেকে ফের দাপুটে ব্যাটিং শুরু করেছে শীত। আরও ৪৮ ঘণ্টা শীতের এই মেজাজ চলবে বলেই জানা গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৪৬ শতাংশ ও সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে সকালের দিকে রয়েছে কুয়াশার দাপট। জেলা তো বটেই কলকাতাতেও সকালের দিকে ভাল কুয়াশা দেখা যাচ্ছে। বেলা বাড়লে অবশ্য আকাশ পরিষ্কার হবে বলেই পূর্বাভাস। আর তাই তাপের বিকিরণ হবে ভাল। এই বিকিরণের ফলেই সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী ৪৮ ঘণ্টা, অর্থাৎ বুধবার পর্যন্ত পারদ পতন বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তারপর থেকে আবার ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ততদিন লেপ-কম্বল মুড়ি দিয়েই কাটাতে হবে রাজ্যবাসীকে। তবে বিহারে ঘন কুয়াশা থাকায় বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশা দেখা যাবে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারেও ভাল কুয়াশার প্রভাব থাকবে বলেই জানিয়েছে আলিপুর। রবিবারের পরে আগামী মঙ্গলবারও জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বলে জানিয়েছে মৌসম ভবন। ক্রমেই তা উত্তর ভারতের দিকে অগ্রসর হবে। বুধবারের পর থেকে এ রাজ্যেও তার প্রভাব পড়তে পারে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

```