Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পারদ নামল ৩ ডিগ্রি, শীতের আমেজ কলকাতা-সহ রাজ্যে

দ্য ওয়াল ব্যুরো: পাকাপাকি ভাবে এখনও দেখা নেই শীতের। কিন্তু আবহাওয়া দফতর জানিয়েছিল, ডিসেম্বর মাস থেকেই শুরু হবে পারদ পতন। সেটাই হল। মঙ্গলবার এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ। সকাল থেকেই শীতের আমেজ কলকাতা-সহ গোটা রাজ্যে। সোমবার কলকাতার সর্বনিম্

পারদ নামল ৩ ডিগ্রি, শীতের আমেজ কলকাতা-সহ রাজ্যে

শেষ আপডেট: 3 December 2019 04:24

দ্য ওয়াল ব্যুরো: পাকাপাকি ভাবে এখনও দেখা নেই শীতের। কিন্তু আবহাওয়া দফতর জানিয়েছিল, ডিসেম্বর মাস থেকেই শুরু হবে পারদ পতন। সেটাই হল। মঙ্গলবার এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ। সকাল থেকেই শীতের আমেজ কলকাতা-সহ গোটা রাজ্যে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি। মঙ্গলবার তা নেমে দাঁড়ায় ১৬.৬ ডিগ্রিতে। জেলার ক্ষেত্রে মঙ্গলবারের তাপমাত্রা কোনও কোনও জায়গায় ১৪ ডিগ্রির নীচে নেমে যাবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। জানানো হয়েছে, আগামী ৭২ ঘণ্টা শীতের এই আমেজ থাকবে রাজ্য জুড়ে। এইসময় আরও কমবে তাপমাত্রা। জেলার তাপমাত্রা ১২-১৩ ডিগ্রিতেও পৌঁছে যাবে এই সময়। জলীয় বাষ্প বেশি থাকায় কোথাও কোথাও কুয়াশা দেখা যাবে। কিন্তু বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। কিন্তু হঠাৎ কেন এই পারদ পতন? আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তুরে হাওয়ার হাত ধরে রাজ্যে প্রবেশ করে শীত। এই সময় পশ্চিমী ঝঞ্ঝা না থাকায় উত্তুরে হাওয়া ঢোকার ক্ষেত্রে কোনও সমস্যা হচ্ছে না। ফলে রাজ্যের তাপমাত্রা হঠাৎ এতটা কমে গিয়েছে। আগামী ৭২ ঘণ্টা এরকমই থাকবে। কিন্তু শুক্রবারের পর থেকে ফের একটু বাড়বে তাপমাত্রা। ডিসেম্বরের মাঝামাঝি অর্থাৎ ১৪-১৫ তারিখ থেকে রাজ্যের তাপমাত্রা ফের কমতে শুরু করবে। হাওয়া অফিস জানাচ্ছে, সেই সময় থেকে উত্তুরে হাওয়ার গতিপথে আর বাধা দেবে না পশ্চিমী ঝঞ্ঝা। ফলে ডিসেম্বরের মাঝামাঝি থেকে রাজ্যে পাকাপাকি ভাবে শীত পড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

```