Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নন্দীগ্রাম-জঙ্গলমহলে করেছি, খড়্গপুরের মানুষের অধিকারও ছিনিয়ে আনব: শুভেন্দু

দ্য ওয়াল ব্যুরো: সামনেই বিধানসভার উপনির্বাচন। খড়্গপুরে গা গরম শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার শহরের নাগরিক সমস্যা নিয়ে রেলের ডিআরএম-এর কাছে স্মারকলিপি দিল শাসক দল। নেতৃত্বে রাজ্যের পরিবহণ ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী। ডেপুটেশন দেওয়

নন্দীগ্রাম-জঙ্গলমহলে করেছি, খড়্গপুরের মানুষের অধিকারও ছিনিয়ে আনব: শুভেন্দু

শেষ আপডেট: 27 August 2019 15:24

দ্য ওয়াল ব্যুরো: সামনেই বিধানসভার উপনির্বাচন। খড়্গপুরে গা গরম শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার শহরের নাগরিক সমস্যা নিয়ে রেলের ডিআরএম-এর কাছে স্মারকলিপি দিল শাসক দল। নেতৃত্বে রাজ্যের পরিবহণ ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী। ডেপুটেশন দেওয়ার আগে বিরাট জনসভায় বক্তৃতা দেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, “এই রেল কলোনির মানুষ যে দাবিগুলি তুলেছেন, তা তাঁদের অধিকার। আমি ছেড়ে দেওয়ার লোক নই। নন্দীগ্রামে অধিকার ছিনিয়ে এনেছি। জঙ্গলমহলে মাওবাদী-সিপিএম হার্মাদের থেকে গণতন্ত্র ছিনিয়ে এনেছি। এখানেও আনব।” তিনি বলেন, এই আন্দোলন আজ শুরু হল। এরপর দশেরা মিটলেই জিএম অফিস ঘেরাও হবে। তারপর খড়্গপুর রেল কলোনির মানুষকে নিয়ে দিল্লির যন্তরমন্তরে যাবেন তিনি। খড়্গপুর পুরসভার দীর্ঘদিনের অভিযোগ, রেলের জন্য পুরপ্রশাসন কাজ করতে পারে না। নিকাশি ব্যবস্থার বেহাল দশা, পুর কর্তৃপক্ষের অভিযোগ, কাজ করতে গেলেই আটকে দেয় রেল। শুভেন্দুবাবু এ দিন বলেন, “এখানে কিছু অফিসার পাঁচ লাখ দশ লাখ টাকা মাইনে পান, এসি ঘরে থাকেন আর দিল্লির নির্দেশে কাজ করেন।” ২০১৬-র বিধানসভা ভোটে খড়্গপুর সদর বিধানসভায় বর্ষীয়ান কংগ্রেস নেতা জ্ঞানসিং সোহনপালকে হারিয়েছিলেন দিলীপ ঘোষ। কিন্তু দিলীপবাবু লোকসভায় জিততেই তাঁকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়। তাঁর ছেড়ে যাওয়া সনেই ভোট হবে এ বার। এ দিন শুভেন্দুবাবু আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছেন, “উপনির্বাচনে জিতবে তৃণমূলই।”

```