Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলওয়ামার শহিদ জওয়ান বাবলু সাঁতরার পরিবারের হাতে ১২ লক্ষ টাকার চেক তুলে দিলেন শুভেন্দু, দিলেন পাশে থাকার আশ্বাস

দ্য ওয়াল ব্যুরো: গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে আত্মঘাতী হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় শহিদ হন বাউরিয়ার চককাশীর বাসিন্দা বাবলু সাঁতরা। মঙ্গলবার শহিদ জওয়ান বাব

পুলওয়ামার শহিদ জওয়ান বাবলু সাঁতরার পরিবারের হাতে ১২ লক্ষ টাকার চেক তুলে দিলেন শুভেন্দু, দিলেন পাশে থাকার আশ্বাস

শেষ আপডেট: 26 February 2019 17:22

দ্য ওয়াল ব্যুরো: গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে আত্মঘাতী হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় শহিদ হন বাউরিয়ার চককাশীর বাসিন্দা বাবলু সাঁতরা। মঙ্গলবার শহিদ জওয়ান বাবলু সাঁতরার পরিবারের হাতে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা, কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা এবং কন্টাই কার্ড ব্যাঙ্কের পক্ষ ২ লক্ষ টাকা, মোট ১২ লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্যের পরিবেশ ও পরিবহণ মন্ত্রী তথা সমবায় ব্যাঙ্কগুলির চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন মন্ত্রী। বাবলু সাঁতরা ছাড়াও পুলওয়ামার জঙ্গি হানায় শহিদ হয়েছিলেন নদিয়ার তেহট্টের হাঁসপুকুরিয়ার সুদীপ বিশ্বাস। দুই বঙ্গ সন্তানের শহিদ হওয়ার খবর পাওয়ার পরেই নিহত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন, দুই শহিদ জওয়ানের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এ-ও জানান, নিহত দুই জওয়ানের পরিবারের সদস্য যদি চাকরি করতে চান, তাহলে রাজ্য সরকার সেই ব্যবস্থাও করবে। ওই ঘোষণা অনুযায়ী, গত ২১ ফেব্রুয়ারি রাজ্যের দুই নিহত জওয়ান বাবলু সাঁতরার পরিবারের সঙ্গে দেখা করতে তাঁদের বাড়িতে যান। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক পুলক রায়, জেলাশাসক চৈতালী চক্রবর্তী ও জেলার পুলিশ সুপার গৌরব শর্মা। বাবলুর মা বনমালা সাঁতরার হাতে পাঁচ লক্ষ টাকার একটি চেক তুলে দেন তাঁরা। সে তুলনায় সমবায় ব্যাঙ্কগুলির তরফে সাহায্যের অঙ্ক বড় বইকি। তবে বাবলু সাঁতরার স্ত্রী মিতাকে চাকরি দেওয়া হবে বলে রাজ্য সরকারের তরফ আশ্বস্ত করা হয়েছে। কাজকর্ম মিটে গেলে চাকরির জন্য তাঁদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। নিহত জওয়ানের স্ত্রী সেই সময়ে আর্জি জানিয়েছেন, যেহেতু বাচ্চা রয়েছে তাই কাছাকাছি কোনও জায়গায় তাঁর চাকরির ব্যবস্থা করা হোক। তাঁর আর্জি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে সরকার। তাঁদের মেয়েকে ভালো কোনও স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেওয়ার জন্যেও আর্জি জানান বাবলুর স্ত্রী মিতা।

```