Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেয়ের নাম রোশনারা কেন, জামাই এসে ঝগড়া করে, রসিকতা সূর্যকান্ত মিশ্রর

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: জলপাইগুড়ির বাম-কংগ্রেসের যৌথসভায় এনআরসি, সিএএ নিয়ে বলতে গিয়ে নিজের ঘরোয়া জীবনের অভিজ্ঞতার কথা কর্মীদের সামনে তুলে ধরলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। রসিকতা করে বললেন, তাঁর মেয়ের নাম রোশনারা কেন, এই প্রশ

মেয়ের নাম রোশনারা কেন, জামাই এসে ঝগড়া করে, রসিকতা সূর্যকান্ত মিশ্রর

শেষ আপডেট: 3 February 2020 15:24

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: জলপাইগুড়ির বাম-কংগ্রেসের যৌথসভায় এনআরসি, সিএএ নিয়ে বলতে গিয়ে নিজের ঘরোয়া জীবনের অভিজ্ঞতার কথা কর্মীদের সামনে তুলে ধরলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। রসিকতা করে বললেন, তাঁর মেয়ের নাম রোশনারা কেন, এই প্রশ্ন নিয়ে জামাইয়ের সঙ্গেও মাঝে মাঝে ঝগড়া হয়। এদিন সূর্যবাবু বলেন, “বাংলাদেশের শহিদের নামে আমার মেয়ের নাম রেখেছিলাম রোশনারা। মাঝে মাঝে জামাই এসে ঝগড়া করে আমায় বলে, এখন যদি ওরা জিজ্ঞেস করে রোশনারা হিন্দু না মুসলিম, কী হবে বলুন তো!” এনআরসি বা এনপিআর নিয়ে কর্মীদের উদ্দেশে সূর্যবাবুর স্পষ্ট নির্দেশ, “যে-ই তথ্য জানতে আসুক, কোনও তথ্য দেবেন না। তারপর যা হবে দেখা যাবে।” তাঁর নিজের নাম নিয়েও অনেক কথা বলেন সূর্যবাবু। সিপিএমের এই পলিটব্যুরোর সদস্য বলেন, “আমার যদি স্কুলের বা এমবিবিএস সার্টিফিকেট দেখেন, তা হলে সেখানে নাম রয়েছে সূর্যকুমার মিশ্র। ভোটার লিস্টে নাম রয়েছে সূর্যকান্ত মিশ্র। ৭৭ সাল থেকে যতবার ভোটে দাঁড়িয়েছি, সূর্যকান্ত মিশ্র নামেই দাঁড়িয়েছি। জেতার পর ওই নামেই সার্টিফিকেট দিয়েছে ওরা।” তিনি এ-ও বলেন, এই কান্ত আর কুমারের জটিলতার জন্য এখন তিনি কোনওটাই ব্যবহার করেন না। শুধু সূর্য মিশ্র নামে সই করেন। ওড়িশার প্রাক্তন সিপিএম সম্পাদক ওলি পট্টনায়েকের কথা উল্লেখ করে বলেন, “উনি ইংরাজিতে ওলি নামের বানান লিখতেন ‘এএলআই’। একবার এক আমলা ওঁকে বলেছিলেন, আপনি আলি আবার পট্টনায়েকও? এই রকম অনেক সমস্যা অনেকের হতে পারে।” সূর্যবাবুর মেয়ে রোশনারা মিশ্র রাজাবাজার সায়েন্স কলেজের অধ্যাপিকা। বাম আন্দোলনের সক্রিয় কর্মীও বটে। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আসলে এই জমানায় কেউই সুরক্ষিত নন। আক্রমণটা হিন্দু, মুসলিম নির্বিশেষে সাধারণ মানুষের উপর নেমে এসেছে।” এমনিতে সূর্যবাবু ব্যক্তিগত জীবনের কোনও কথাই দলীয় সভায় বলেন না। সেদিক থেকে এদিনের বক্তব্য ব্যতিক্রমী বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে। তবে আরও একটি দিক থেকে জলপাইগুড়ির সভা রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে। কারণ জলপাইগুড়ির সিপিএম জেলা সম্পাদক সলিল আচার্য্য দলের মধ্যে কট্টরপন্থী হিসেবেই পরিচিত। কংগ্রেসের সঙ্গে বামেদের গাঁটছড়া বাঁধা নিয়ে যে কয়েকজন হাতেগোনা নেতা রাজ্য কমিটিতে ক্ষোভ উগরে দিয়েছিলেন ২০১৬ এবং তার পরবর্তীতে, সলিলবাবু তাঁদের মধ্যে অন্যতম। এদিন জেলা কংগ্রেস নেতা নির্মল ঘোষ দস্তিদারের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করলেন তিনিও।

```