Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

সানি লিওনির টুইট আশুতোষ কাণ্ডে, ‘পরের সেমেস্টারে কলেজে দেখা হবে’

দ্য ওয়াল ব্যুরো: সিনটা ভাবুন তো একবার! যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে হেঁটে হেঁটে বেরিয়ে আসছেন সানি লিওনি। কাঁধে ব্যাগ। তাতে রাখা ম্যাকবেথের নোটস! তারপর রাস্তা পেরিয়ে ফুটপাথ ধরে এগিয়ে যাচ্ছেন আশুতোষ কলেজের দিকে। ক্লাস শেষ করে কলেজ থেকে

সানি লিওনির টুইট আশুতোষ কাণ্ডে, ‘পরের সেমেস্টারে কলেজে দেখা হবে’

শেষ আপডেট: 28 August 2020 07:48

দ্য ওয়াল ব্যুরো: সিনটা ভাবুন তো একবার! যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে হেঁটে হেঁটে বেরিয়ে আসছেন সানি লিওনি। কাঁধে ব্যাগ। তাতে রাখা ম্যাকবেথের নোটস! তারপর রাস্তা পেরিয়ে ফুটপাথ ধরে এগিয়ে যাচ্ছেন আশুতোষ কলেজের দিকে। ক্লাস শেষ করে কলেজ থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে হইহই করে চাউমিন খাচ্ছেন সাঙ্গুভ্যালিতে! কিংবা হরিশ পার্কে ফুচকা! কেমন হবে? https://twitter.com/SunnyLeone/status/1299231455336214529 স্বপ্ন নয়! এমন এক সম্ভাবনার কথা নিজেই উস্কে দিয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত মডেল-অভিনেত্রী। লিখেছেন, “পরের সেমেস্টারে তোমাদের সঙ্গে কলেজে দেখা হবে। আশা করি তোমরা সবাই আমার ক্লাসে থাকবে!” গতকালই আশুতোষ কলেজের প্রথম লিস্ট বেরিয়েছে। আর তাতে দেখা গিয়েছিল ইংরাজি অনার্সের এক নম্বরে নাম উঠেছে সানি লিওনির! শুধু তাই নয়। সমস্ত বিষয়েই তিনি ১০০ করে পেয়েছেন বলে উল্লেখ করা ছিল লিস্টে। এই নাম দেখেই শোরগোল পড়ে যায় ছাত্রছাত্রীদের মধ্যে। তারপর পদক্ষেপ করে কলেজ কর্তৃপক্ষ! নাম সরিয়ে নেওয়া হয় সানি লিওনির। এই খবর দেখেই শুক্রবার টুইট করলেন একদা পর্ন স্টার। মস্করা করেই লিখলেন কলেজে দেখা হওয়ার কথা। Image কলেজ কর্তৃপক্ষের ব্যাখ্যা, কেউ বদমায়েশি করে এই নামে ফর্ম ফিলআপ করেছে। গত বছর থেকেই রাজ্যে কলেজে ভর্তির প্রক্রিয়া অনলাইনে হচ্ছে। এবছর করোনা আবহে তা আরও কড়াকড়ি। রাজ্য সরকার জানিয়েছে, একেবারে ক্লাস শুরু হলে কলেজে যাবেন ছাত্রছাত্রীরা। অনেকের মতে, ভুয়ো ফর্ম ফিলআপের কারণেই সানি লিওনির উঠে গিয়েছে ইংরাজি অনার্সের মেধা তালিকায়। টেকনিক্যাল ত্রুটির জন্যই মার্কশিট ও ফর্ম ঠিক মতো দেখা হয়নি বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। শোরগোল শুরু হতেই অবশ্য লিস্ট থেকে নাম সরিয়ে নেয় আশুতোষ কর্তৃপক্ষ। এমনিতে বহু বিখ্যাত ব্যক্তিত্বরা আশুতোষ কলেজের প্রাক্তনী। তাঁদের মধ্যে সেলুলয়েডের লোকজনও কম নেই। যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীও আশুতোষ কলেজে পড়তেন। আশুতোষের ছাত্রী থাকার সময়েই অভিনয় জগতে পা রাখেন মিমি। ‘গানের ওপারে’ মেগা সিরিয়ালে তাঁর অভিষেক হয়েছিল ছাত্রাবস্থায়। সানি লিওনির তালিকায় নাম দেখে অনেকেই প্রথমে হতবাক হয়েছিলেন। পরে বিষয়টা বুঝতে পেরে হাসাহাসি শুরু হয়ে যায় ছাত্রছাত্রীদের মধ্যে। এদিনের টুইটে সানিও বুঝিয়ে দিয়েছেন, তিনিও যারপরনাই মজা পেয়েছেন বিষয়টাতে।

```