Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একদা কোটিপতি সুদীপ্ত এখন নিঃস্ব, জামিনের ৩০ হাজার জোগাড় করতে না পারায় জেলেই

দ্য ওয়াল ব্যুরো:‌ একসময় বিভিন্ন কর্মীদের লক্ষ লক্ষ টাকা বেতন দিতেন। লেনদেন করতেন কোটি কোটি টাকার। তার কাছে এখন ৩০ হাজার টাকাও নেই!‌ তাই জামিন হলেও ঠাঁই হয়েছে গরাদের ওপারেই। সিবিআইয়ের মোট চারটি মামলার মধ্যে তিনটিতে আগেই জামিন পেয়ে গিয়েছেন

একদা কোটিপতি সুদীপ্ত এখন নিঃস্ব, জামিনের ৩০ হাজার জোগাড় করতে না পারায় জেলেই

শেষ আপডেট: 27 July 2021 09:24

দ্য ওয়াল ব্যুরো:‌ একসময় বিভিন্ন কর্মীদের লক্ষ লক্ষ টাকা বেতন দিতেন। লেনদেন করতেন কোটি কোটি টাকার। তার কাছে এখন ৩০ হাজার টাকাও নেই!‌ তাই জামিন হলেও ঠাঁই হয়েছে গরাদের ওপারেই। সিবিআইয়ের মোট চারটি মামলার মধ্যে তিনটিতে আগেই জামিন পেয়ে গিয়েছেন সারদাকর্তা সুদীপ্ত সেন। কিন্তু আদালতের শর্ত অনুযায়ী ব্যক্তিগত বন্ডে ৩০ হাজার টাকা জমা করতে পারেননি তিনি। তাই হাজতেই থাকতে হচ্ছে তাকে। সারদাকর্তার আইনজীবী সমীর দাস বিষয়টিতে জানিয়েছেন, ‌আট বছর ধরে জেল খাটছেন সুদীপ্ত সেন। একাধিক মামলাতে জামিনও পেয়েছেন। তার দুই স্ত্রী ও সন্তানরাও চরম আর্থিক অনটনে রয়েছে। ছেলে–মেয়েরা ছোটখাট কাজ করে সংসার চালানোর চেষ্টা করছেন। এখন ওঁদের ৩০ হাজার টাকাও দেওয়ার সামর্থ্য নেই। আদালত সূত্রে জানা গিয়েছে, সারদা চিটফাণ্ড মামলায় সিবিআইয়ের দায়ের করা দুটি মামলা আলিপুরের অতিরিক্ত বিচার বিভাগীয় আদালতে বিচারাধীন। একটি মামলা বিধাননগর আদালতে, ব্যাঙ্কশাল মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে চলছে চতুর্থ মামলা। সুদীপ্ত সেনের আইনজীবীর দাবি, প্রথম তিনটি মামলায় তাঁর জামিন হয়েছে। কিন্তু বছর কেটে গেলেও ব্যক্তিগত বন্ডের টাকা আদালতে দিতে পারেননি সুদীপ্ত সেন। তিনি এখন কপর্দকশূন্য। তাই জেলেই থাকতে হচ্ছে তাকে। তাঁর আত্মীয়বন্ধুরাও কোনও যোগাযোগ রাখেন না। রাজ্য সরকারের অধিকাংশ মামলায় জামিন হয়েছে। কিন্তু সে–সব ক্ষেত্রেও জামিনের শর্ত অনুযায়ী বন্ড দেওয়া যায়নি। সুদীপ্তের শারীরিক অবস্থাও ভেঙে পড়েছে। তিনি খুবই অসুস্থ।

```