Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বাঁকুড়ার সোনামুখিতে উন্নয়নের গ্যারান্টি শুভেন্দু অধিকারীর

দ্য ওয়াল ব্যুরো: সিপিএমকে কুড়ি বছর সুযোগ দিয়েছেন পুরবাসীরা, তাই বাঁকুড়ার সোনামুখি পুরসভায় তৃণমূলকে আর একবার সুযোগ দেওয়ার আহ্বান করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে জেলা থেকে নির্বাচিত দুই বিজেপি সাংসদেরও সমালোচনা করেন

বাঁকুড়ার সোনামুখিতে উন্নয়নের গ্যারান্টি শুভেন্দু অধিকারীর

শেষ আপডেট: 7 March 2020 13:38

দ্য ওয়াল ব্যুরো: সিপিএমকে কুড়ি বছর সুযোগ দিয়েছেন পুরবাসীরা, তাই বাঁকুড়ার সোনামুখি পুরসভায় তৃণমূলকে আর একবার সুযোগ দেওয়ার আহ্বান করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে জেলা থেকে নির্বাচিত দুই বিজেপি সাংসদেরও সমালোচনা করেন রাজ্যের মন্ত্রী। পাঁচ বছরে তৃণমূলের পুরবোর্ড যে একশো শতাংশ কাজ করতে পারেনি, সোনামুখিতে নাগরিক সম্মেলনে যোগ দিয়ে সেকথা স্বীকার করে নেন শুভেন্দু। বাকি কাজ করার জন্য আরও পাঁচ বছর সময় চেয়ে নিয়ে বলেন, “উপরে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, নীচে গ্যারেন্টার শুভেন্দু অধিকারী।” স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জেলার দুই বিজেপি সাংসদকে এক হাত নেন শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার ও বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর নাম করে বলেন, “শুধু ভাষণ দিলে হবে না, কাজ করে দেখাতে হবে। উন্নয়নের প্রতিযোগিতা হোক, মানুষ বিচার করবেন। ভাষণ দিয়ে একবার ভোট হয়, বারবার হয় না। খড়্গপুর সে কথা প্রমাণ করেছে।” তিনি বলেন, ‘ভাষণের সঙ্গে রেশন দিলে’ তবেই ভোট পাওয়া যায়। স্থানীয় শালী নদীতে একটি 'ফুট ব্রিজ' তৈরি করা হবে ঘোষণা করে শুভেন্দু অধিকারী বলেন, “ওভার লোডিং বালি চলাচলের জন্য বড় সেতু করব না। ছাত্রছাত্রী, অ্যাম্বুল্যান্স ও দমকলের গাড়ি যেতে পারে এমন ব্যবস্থা করার জন্যই এই সিদ্ধান্ত।” সোনামুখিতে এদিন তিনি নগর জীবিকা কেন্দ্রের উদ্বোধনের পাশাপাশি এই পুরসভার কাজকর্মের খতিয়ান সমৃদ্ধ একটি পুস্তিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের ‘মেন্টর’ অরূপ চক্রবর্তী, জেলা পরিষদের সহ-সভাধিপতি ও দলের জেলা সভাপতি শুভাশিস বটব্যাল, সোনামুখী পুরসভার চেয়ারম্যান সুরজিৎ মুখোপাধ্যায় প্রমুখ।

```