Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনের জেরে হোটেল বন্ধ, খাদ্য সংকটে পথের কুকুর, রায়গঞ্জ থেকে আসানসোল – ভরসা এখন পশুপ্রেমীরা

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের জেরে রাস্তার ধারে ভাতে হোটেল বন্ধ। তাই রায়গঞ্জ থেকে পুরুলিয়া-আসানসোল – পথের কুকুরদের ভরসা এখন পশুপ্রেমীরাই। সে কোনও সংগঠন হোক বা কোনও ব্যক্তি। বেশির ভাগ জায়গাতেই খাবারের আকাল। কোথাও বাজারে মাছ নেই তো কোথাও মাংসের

লকডাউনের জেরে হোটেল বন্ধ, খাদ্য সংকটে পথের কুকুর, রায়গঞ্জ থেকে আসানসোল – ভরসা এখন পশুপ্রেমীরা

শেষ আপডেট: 27 March 2020 10:14

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের জেরে রাস্তার ধারে ভাতে হোটেল বন্ধ। তাই রায়গঞ্জ থেকে পুরুলিয়া-আসানসোল – পথের কুকুরদের ভরসা এখন পশুপ্রেমীরাই। সে কোনও সংগঠন হোক বা কোনও ব্যক্তি। বেশির ভাগ জায়গাতেই খাবারের আকাল। কোথাও বাজারে মাছ নেই তো কোথাও মাংসের দোকান বন্ধ। শহর-মফসসলের ভাতের হোটেলও বন্ধ। অধিকাংশ জায়গায় এগুলোই ভরসা পথের কুকুরদের। পুরুলিয়ার আনাড়ায় আশা দেবী নামে এক মহিলা তাঁর পাড়ার কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করেছেন। আসানসোলের লক্ষ্মীও মুর্মুও রান্না করা খাবার অল্প করে হলেও দিচ্ছেন। তাঁরা আবেদন করছেন পাড়ায় পাড়ায় যাতে উচ্ছিষ্টটুকু নষ্ট না করে কুকুরদের দিয়ে দেওয়া হয়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে চলছে লকডাউন। পরিবহণ মোটের উপরে বন্ধ। সেই কারণেই বাজারে মাছ-মাংসের জোগান কম। কলকারখানা-অফিস-কাছারি বন্ধ থাকায় ভাতের হোটেলও বন্ধ। তাই খাবার না পেয়ে সংকটে পথের কুকুর। তারা এদিক সেদিক তাকিয়ে হতাশ হয়ে চলে যাচ্ছে খাবার না পেয়ে। রায়গঞ্জ পিপলস ফর অ্যানিম্যালসের সদস্যরা এখন পথের কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করেছেন। ক’দিন ধরেই রোজ দুপুরে তাঁরা খেতে দিচ্ছেন পথের কুকুরদের। দুপুরে তাঁদের এক ডাকেই হাজির হয়ে যাচ্ছে সারমেয়র দল। রবিবার থেকে মঙ্গলবার তাদের কার্যত কোনও খাবার জোটেনি। খাবারের অভাবে তারা ধুঁকছিল। তারপর থেকে ক’দিন খেতে পেয়ে এখন তারা চাঙ্গা হয়ে উঠেছে। ওই সংগঠনের সদস্য অজয় সাহা জানিয়েছেন যে তাঁরা নিজেরাই খাবার বানিয়ে কুকুরদের খাওয়াচ্ছেন। বিস্কুট কিনেও খাওয়াচ্ছেন। আপাতত একবেলাই তাঁরা খাবারের ব্যবস্থা করেছেন।

```