সৎ বাবার যৌন নির্যাতনে গর্ভবতী মেয়ে, অভিযুক্তকে মুর্শিদাবাদ থেকে ধরল উত্তরপাড়া পুলিশ
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বিকৃতি ছাড়া একে আর কীই বা বলা যায়!
এক নাবালিকাকে দিনের পর দিন ভয় দেখিয়ে যৌন নির্যাতনের ঘটনা ঘটিয়েছে সৎ বাবা। গর্ভবতী হয়ে পড়ে সেই কিশোরী। গত ৯ নভেম্বর উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে
শেষ আপডেট: 13 November 2019 10:44
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বিকৃতি ছাড়া একে আর কীই বা বলা যায়!
এক নাবালিকাকে দিনের পর দিন ভয় দেখিয়ে যৌন নির্যাতনের ঘটনা ঘটিয়েছে সৎ বাবা। গর্ভবতী হয়ে পড়ে সেই কিশোরী। গত ৯ নভেম্বর উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে সে। গোটা ঘটনায় থানায় অভিযোগ দায়ের হতেই নড়ে চড়ে বসে হুগলির উত্তরপাড়া থানার পুলিশ। অভিযুক্ত রাজেশ শেখ ওরফে চাঁদ মহম্মদকে মুর্শিদাবাদের সালার থেকে গ্রেফতার করল হুগলি পুলিশের বিশেষ টিম। বুধবার ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হয়েছে।

চাঁদ মহম্মদের প্রথম পক্ষের স্ত্রী ও মেয়ে রয়েছে সালারে। উত্তরপাড়ার কোতরঙের একটি ইট ভাটায় কাজ করতে এসে এখানে দ্বিতীয় বিয়ে করে চাঁদ। ওই মহিলারও প্রথমপক্ষের মেয়ে ছিল। তার উপরেই লাগাতার যৌন নির্যাতন চালাত বলে অভিযোগ।
কিশোরীর মা পুলিশকে জানিয়েছেন, তিনি পরিচারিকার কাজ করেন। তাই সকালেই মেয়েকে রেখে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। আর সেই সুযোগেই মেয়ের উপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী এবং সদ্যোজাত দু’জনেই ভাল আছে।
ঘটনা জানাজানি হওয়ার পরি কয়েক মাস আগে উত্তরপাড়া থেকে সালারে পালিয়ে গিয়েছিল চাঁদ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।