Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিক্ষিপ্ত অশান্তি, লাইনে দাঁড়িয়ে মৃত্যু ভোটারের, দেখে নিন প্রথম দু’ঘণ্টার ভোটের আপডেট

দ্য ওয়াল ব্যুরো: বিক্ষিপ্ত অশান্তির আবহেই প্রথম দু’ঘণ্টা কাটল সপ্তম তথা শেষ দফার বাংলার ভোট। প্রবল গরমে লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল এক ভোটারের। ঘটনাটি ঘটেছে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের রানিয়া কাস্ট পাড়ায়। মৃতের নাম অধীর মণ্ডল (৭০)।  উত্তর কলক

বিক্ষিপ্ত অশান্তি, লাইনে দাঁড়িয়ে মৃত্যু ভোটারের, দেখে নিন প্রথম দু’ঘণ্টার ভোটের আপডেট

শেষ আপডেট: 19 May 2019 04:03

দ্য ওয়াল ব্যুরো: বিক্ষিপ্ত অশান্তির আবহেই প্রথম দু’ঘণ্টা কাটল সপ্তম তথা শেষ দফার বাংলার ভোট। প্রবল গরমে লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল এক ভোটারের। ঘটনাটি ঘটেছে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের রানিয়া কাস্ট পাড়ায়। মৃতের নাম অধীর মণ্ডল (৭০)।  উত্তর কলকাতার কাশীপুর, বেলগাছিয়া, পাইকপাড়া-সহ বিভিন্ন অঞ্চলে সিপিএম এজেন্টদের বার করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে সকালেই আরজিকর হাসপাতালের সামনে বিক্ষোভে বসে পড়েন বাম প্রার্থী কনীনিকা ঘোষ। নয় লোকসভা আসনের একাধিক জায়গা থেকে ভোটযন্ত্র বিকল হওয়ার খবর এসেছে। ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, বারাসত, দমদম, বসিরহাটের বহু বুথে ভোট যন্ত্র খারাপ হয়ে যায়। বেশ কিছু বুথে সকাল নটা পর্যন্ত ভোট চালু হয়নি বলে জানা গিয়েছে। সল্টলেকের বিএল ব্লক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বুথে লোডশেডিং-এর কারণে বেশ কিছুক্ষণ থমকে থাকে ভোটগ্রহণ। রাজারহাটে বিজেপি-র ক্যাম্প অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মিনাখা, সন্দেশখালি, হাড়োয়ায় বিজেপি এজেন্টদের উপর হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু বলেন, “বেশ কিছু জায়গায় তৃণমূল গুণ্ডামী করছে। তবে মানুষের প্রতিরোধের সামনে পিছু হঠতে হচ্ছে শাসকের ভাড়াটে বাহিনীকে।” ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত সাতগাছিয়া, ফলতায়, একাধিক বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ তুলেছে সিপিএম। প্রার্থী ফুয়াদ হালিম নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন। রবিবার শেষ দফায় সকাল ৯টা পর্যন্ত পড়েছে দমদম- ১৬.৫৭% বারাসত- ১৪.৭৮% বসিরহাট- ১৫.৬৭% জয়নগর- ১১.৪৩% মথুরাপুর- ১৫.৬৮% ডায়মন্ড হারবার-১৩.৩২% যাদবপুর- ১৭.১১% কলকাতা দক্ষিণ- ১১.৯২% কলকাতা উত্তর- ১১.০৮% গড়- ১৪.১৭

```