Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বাংলার পটচিত্রে করোনা সতর্কতা, মুগ্ধ হয়ে টুইট করলেন রেলমন্ত্রী, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: বাংলার যে সব লোকশিল্পের ঐতিহ্য প্রায় শতাব্দীপ্রাচীন, তার মধ্যে অন্যতম পটচিত্র এবং লোকগান। করোনা সংক্রমণ নিয়েও পটচিত্র তৈরি হল বাংলায়। এবং তা দেখে মুগ্ধ হয়ে টুইট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। একটি ছোট্ট ভিডিও টুইট করেছেন র

বাংলার পটচিত্রে করোনা সতর্কতা, মুগ্ধ হয়ে টুইট করলেন রেলমন্ত্রী, দেখুন ভিডিও

শেষ আপডেট: 28 May 2020 04:15

দ্য ওয়াল ব্যুরো: বাংলার যে সব লোকশিল্পের ঐতিহ্য প্রায় শতাব্দীপ্রাচীন, তার মধ্যে অন্যতম পটচিত্র এবং লোকগান। করোনা সংক্রমণ নিয়েও পটচিত্র তৈরি হল বাংলায়। এবং তা দেখে মুগ্ধ হয়ে টুইট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। একটি ছোট্ট ভিডিও টুইট করেছেন রেলমন্ত্রী। তাতে দেখা যাচ্ছে এক পটুয়া শিল্পী দীর্ঘ চিত্রের বিবরণ দিচ্ছেন। সঙ্গে খোলা গলায় গান, " শোনো শোনো ওগো দয়াল, তোমায় জানাব কেমনে/ করোনাভাইরাসের কথা শুনে বুক ফেটে যায় রে।" https://twitter.com/PiyushGoyal/status/1265692667695951872 কী ভাবে চিন থেকে ভাইরাস এল, কী ভাবে তা ছড়িয়ে পড়ল পৃথিবীতে, রোগের উপসর্গ, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ভূমিকা, কী কী সতর্কতা বজায় রাখতে হবে, লকডাউন – সবই প্রায় তুলে ধরা হয়েছে পটচিত্রে। এক মহিলা পটচিত্রের শিল্পীর কথা তুলে ধরা হয়েছে রেলমন্ত্রীর টুইট করা ভিডিওয়। সেখানে তিনি বলছেন, "আমরা পটুয়া। আমাদের তেমন আর্থিক সামর্থ্য নেই মানুষকে সাহায্য করার। তাই এভাবেই কিছু করার চেষ্টা করেছি।" তবে রেলমন্ত্রীর ওই টুইটেই অন্য এক পটুয়া শিল্পীর গলায় শোনা গিয়েছে আশঙ্কার কথা। তাঁর বক্তব্য, লকডাউনের ফলে সংকট তৈরি হয়েছে। বিশেষ পুঁজিও নেই যে দিনের পর দিন চলবে। উদ্বেগের সঙ্গে জানিয়েছেন, চতুর্থ দফার লকডাউনের শেষ পর্যন্ত খেতে পাব কি না তা নিয়ে সন্দেহ হচ্ছে!" এমনিতে পটচিত্র মানে পৌরাণিক নানান কাহিনী সেখানে স্থান পায়। সে কৃষ্ণের ননী চুরি হোক কিংবা রামায়ণ, মহাভারতের অন্য কোনও ঘটনা। তবে সুনামি-সহ পৃথিবীকে নাড়িয়ে দেওয়ার নানা ঘটনা বারবার জায়গা করে নিয়েছে রাজ্যের এই প্রাচীন শিল্পে। এবার পটের উপরে রঙ তুলিতে ফুটে উঠল করোনা সংক্রমণও।

```