Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

হঠাৎ বদলি পশ্চিম বর্ধমানের জেলা শাসক ও আসানসোলের পুলিশ কমিশনার, জল্পনা আমলা মহলে

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম বর্ধমানে আমলা ও পুলিশ মহলে বদলের একটা আভাস ইঙ্গিত গত কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিল। শেষমেশ হলও তাই। শুক্রবার দুপুরে বিজ্ঞপ্তি জারি করে সরিয়ে দেওয়া হল পশ্চিম বর্ধমানের জেলা শাসক বিভু গোয়েল ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশন

হঠাৎ বদলি পশ্চিম বর্ধমানের জেলা শাসক ও আসানসোলের পুলিশ কমিশনার, জল্পনা আমলা মহলে

শেষ আপডেট: 27 August 2021 10:56

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম বর্ধমানে আমলা ও পুলিশ মহলে বদলের একটা আভাস ইঙ্গিত গত কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিল। শেষমেশ হলও তাই। শুক্রবার দুপুরে বিজ্ঞপ্তি জারি করে সরিয়ে দেওয়া হল পশ্চিম বর্ধমানের জেলা শাসক বিভু গোয়েল ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অজয় কুমার ঠাকুরকে। হঠাৎ এই দুই কর্তাকে বদলি নিয়ে আমলা মহলে জল্পনা শুরু হয়েছে। নবান্নের একটি সূত্রের দাবি, এর পিছনে রয়েছে বালি খাদান ও কয়লা খাদানের বাড়বাড়ন্ত। যা রুখতে না পারার কারণেই সরতে হল বিভু গোয়েল ও অজয় ঠাকুরকে। তৃতীয়বারে সরকারে এসে বেআইনি বালিখাদান ও পাথর খাদান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার সতর্ক করেছেন জেলা শাসকদের। তিনি এও বলেছিলেন যতই ভাল অফিসার হোক না কেন, যদি বেআইনি বালিখাদানে কেউ যুক্ত থাকেন, তাঁকে ছাড়া হবে না। কিন্তু তারপরও বালিখাদান নিয়ে বার বার অভিযোগ এসেছে নবান্নে। বালিখাদান নিলামের বিষয়ে জেলাশাসকদের যে কোনও ভূমিকা থাকবে না তাও পরিষ্কার করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলা হয়েছিল, খাদান স্বচ্ছতার সঙ্গে নিলাম হবে। তা ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে হবে, তাতে জেলা শাসকের কোনও ভূমিকা থাকবে না। কিন্তু সূত্রের খবর, তারপরও পশ্চিম-বর্ধমান জেলা থেকে বালিখাদান নিয়ে বেশ কিছু অভিযোগ পায় দুর্নীতি দমন শাখা। সূত্রের আরও খবর, বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলায় পৌঁছয় দুর্নীতি দমন শাখার একটি বিশেষ টিম। তারা বেশ কিছু তথ্য সংগ্রহ করে বলে খবর। আর তার ঠিক ২৪ ঘণ্টা কাটতে না কাটতে সরতে হল ওই জেলার জেলাশাসক বিভু গোয়েল ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অজয় কুমার ঠাকুরকে। পশ্চিম বর্ধমানের নতুন জেলা শাসক করা হয়েছে আইএএস এস.অরুণ প্রসাদ এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার করা হয়েছে সুধীর কুমার নীলকান্তমকে।

```