Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক বছর আগের ইলেকট্রিক বিল পাঠানো হচ্ছে রাজ্যে, পরে অ্যাডজাস্ট করা হবে, জানালেন বিদ্যুৎমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে বাড়িতে গিয়ে গিয়ে বিদ্যুতের মিটার রিডিং নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে যে বিল পাঠানো হচ্ছে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে মানুষের মনে। সেই বিভ্রান্তি দূর করলেন রাজ্যের বিদ্য

এক বছর আগের ইলেকট্রিক বিল পাঠানো হচ্ছে রাজ্যে, পরে অ্যাডজাস্ট করা হবে, জানালেন বিদ্যুৎমন্ত্রী

শেষ আপডেট: 11 May 2020 16:29

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে বাড়িতে গিয়ে গিয়ে বিদ্যুতের মিটার রিডিং নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে যে বিল পাঠানো হচ্ছে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে মানুষের মনে। সেই বিভ্রান্তি দূর করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। জানালেন, এক বছর আগের হিসেবে পাঠানো হচ্ছে বিল। পরে সব অ্যাডজাস্ট করে দেওয়া হবে। সোমবার বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, “বিদ্যুতের বিল নিয়ে মানুষের মনে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে সবার বাড়িতে গিয়ে মিটার রিডিং নেওয়া সম্ভব হচ্ছে না। এই সময়ে অনেকেই দরজা খুলছেন না। কর্মীর সংখ্যাও কম। তাই এক বছর আগের বিল পাঠানো হচ্ছে। যেমন গত বছর মার্চ-এপ্রিল মাসে যে বিল এসেছিল সেই বিলই এই বছর মার্চ-এপ্রিলের হিসেবে পাঠানো হচ্ছে। মিটার রিডিং না নেওয়ায় কারও বিল বেশি আসছে। পরে তা অ্যাডজাস্ট করে দেওয়া হবে। আবার যদি কারও বিল কম নেওয়া হয়, সেটাও পরে ঠিক করা হবে। কারও কাছে এক টাকা বেশি নেওয়া হবে না।” শুধুমাত্র ডাবলুবিএসইডিসিএল নয়, সিইএসসিকেও এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন, “সিইএসসিকেও বলে দেওয়া হয়েছে। ওরাও আগের বছরের হিসেবে বিল পাঠাচ্ছে। পরে পুরোটা অ্যাডজাস্ট করা হবে। সবাই চেষ্টা করবেন সময়ের মধ্যে বিল দিয়ে দেওয়ার। তাহলে যে এক শতাংশ ছাড় দেওয়া হয়, সেটাও পাওয়া যাবে।”

আরও পড়ুন Breaking: প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী: কেন্দ্র যখন সবই খুলে দিয়েছে, ১৭ তারিখের পর লকডাউন চালিয়ে কী লাভ!

করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে আগেও বহু ক্ষেত্রে একাধিক সিদ্ধান্ত নিতে হয়েছে রাজ্য প্রশাসনকে। ৩১ মার্চ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, ২০১৯-২০ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের পুরকর জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। এই কর জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ মার্চ। কিন্তু লকডাউনের ফলে মানুষের কর জমা দিতে সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, এই পুরকর জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হচ্ছে। সেই সময়ের মধ্যে কর জমা দিলেও পুরকরে ছাড় মিলবে। কাউকে ভয় পাওয়ার দরকার নেই। এরপরে ১৬ এপ্রিল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যসচিব রাজীব সিনহা বলেন, ২০ এপ্রিল থেকে অনলাইন ব্যবস্থায় জমি, বাড়ি, সম্পত্তির ই-রেজিস্ট্রেশন চালু করছে সরকার। প্রয়োজনীয় কাগজ, দলিল অনলাইনেই জমা করা যাবে। করোনা সংকটের কারণে মানুষের যে দুর্ভোগ হচ্ছে সে কথা মাথায় রেখে রেজিস্ট্রেশন বাবদ ফি-র উপর ২০ শতাংশ তথা সর্বোচ্চ ২০ হাজার টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

```