Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর লেখা সিএএ বিরোধী গানে মঞ্চ মাতালেন রাজীব বন্দ্যোপাধ্যায়

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় গান গেয়ে আসর মাতিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। জেলায় আশানুরূপ ফল না হওয়ায় এক সময় দফতর বদল হয়েছিল হাওড়ার ডোমজুড়ের বিধায়ক রাজীবের।

মুখ্যমন্ত্রীর লেখা সিএএ বিরোধী গানে মঞ্চ মাতালেন রাজীব বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 4 March 2020 19:24

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় গান গেয়ে আসর মাতিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। জেলায় আশানুরূপ ফল না হওয়ায় এক সময় দফতর বদল হয়েছিল হাওড়ার ডোমজুড়ের বিধায়ক রাজীবের। তবে ফের তিনি মুখ্যমন্ত্রীর সুনজরে পড়েছেন তাঁর কাজের জন্য। বুধবার গান শুনে তো প্রকাশ্যে তাঁর প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। বুনিয়াদপুরের কর্মিসভা নিয়ে মঙ্গলবার থেকেই ব্যস্ত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বুধবার সভা। মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁকে বললেন, তাঁর লেখা সিএএ-এনআরসি বিরোধী গানটি করতে। সামান্য ইতস্তত করেই নিজেকে গুছিয়ে নিয়ে গান ধরেন রাজীব। তাঁর সঙ্গে গলা মেলান মঞ্চে উপস্থিত কেউ কেউ। মোটের উপরে রাজীবের গাওয়া গান সকলের পছন্দ হয়। পছন্দ হয় দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রীর। মঞ্চে এর আগেও গান গেয়েছেন রাজীব তবে মুখ্যমন্ত্রীর সামনে তাঁর লেখা গান মঞ্চে গাওয়া এবং কোনও রকম প্রস্তুতি ছাড়াই – কঠিন বৈকি। গানের শেষ মুখ্যমন্ত্রী বললেন, দু’-একটা জায়গা ছাড়া মোটের উপরে ভালই গেয়েছেন রাজীব। এমন খোলা মঞ্চে তাঁর মুখে প্রশংসা পাওয়ায় দৃশ্যতই খুশি রাজীব। মন্ত্রী হিসাবে কাজের মানুষ বলে পরিচিত তিনি। নিজের এলাকাতেও বেশ জনপ্রিয়। এলাকার লোকজন ডাকলে তাঁকে কাছে পান। কখনও কোনও বেফাঁস মন্তব্য করেন না। ভোটের সময়ও খুব সংযত হয়েই প্রচার করতে দেখা যায় তাঁকে। প্রতিপক্ষ যিনিই হোন না কেন তাঁর সম্বন্ধে কখনও অমার্জিত মন্তব্য করতে দেখা যায়নি রাজীবকে। এবার গানেও মঞ্চ মাতালেন তিনি।

```