Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জয়নগরের বিধায়কের প্যাড-স্ট্যাম্প ও সই জাল করে গ্রেফতার ৩

দ্য ওয়াল ব্যুরো: জয়নগরের বিধায়কের প্যাড, স্ট্যাম্প ও সই নকল করে জাল শংসাপত্র তৈরি করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নকল প্যাড ও স্ট্যাম্প। বেশ কিছুদিন ধরেই এলাকার লোকে

জয়নগরের বিধায়কের প্যাড-স্ট্যাম্প ও সই জাল করে গ্রেফতার ৩

শেষ আপডেট: 20 February 2020 15:30

দ্য ওয়াল ব্যুরো: জয়নগরের বিধায়কের প্যাড, স্ট্যাম্প ও সই নকল করে জাল শংসাপত্র তৈরি করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নকল প্যাড ও স্ট্যাম্প। বেশ কিছুদিন ধরেই এলাকার লোকের থেকে মোটা টাকা নিয়ে কয়েক জন লোক প্রশাসনিক নানা কাজ করে দিচ্ছিল। অভিযোগ, এই কাজ করার জন্য তারা জয়নগরের বিধায়কের নামে প্যাড ও স্ট্যাম্প তৈরি করে নিয়েছিল। তাতে পছন্দমতো বয়ান লিখে বিধায়কের সই জাল করে বসিয়ে দিত। সেই শংসাপত্র বিভিন্ন সরকারি দফতরে জমা করে তারা কাজ হাসিল করত। এই মর্মেই মণিরতটের এক যুবকের বিরুদ্ধে  বকুলতলা থানায় অভিযোগ করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। তাঁর অভিযোগ পাওয়ার পরে বুধবারই মণিরতট অঞ্চলের উত্তরগড় গ্রামে পৌঁছায় বকুলতলা থানার পুলিশ। সেখানে অভিযুক্ত সাবির হোসেন মোল্লার সাইবার কাফে ঘিরে ফেলে পুলিশ। উদ্ধার হয় বিধায়কের নামে ছাপানো নকল প্যাড, রাবার স্ট্যাম্প এবং বেশ কিছু বেআইনি সামগ্রী। সেখান থেকে সাবির মোল্লা, সুরজিৎ বর ও হজরত মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তবে মূল অভিযুক্ত সাবির হোসেন মোল্লা পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি করছে। ধৃতদের বারুইপুর আদালতে তোলা হয়। হেফাজতে নিয়ে তাদের জেরা করছে পুলিশ।

```