Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নারদ কাণ্ডে নিজাম প্যালেসে সৌগত-মদন, আদালতে গিয়ে সময় চাইলেন ইকবাল

দ্য ওয়াল ব্যুরো: আজ মঙ্গলবার নিজাম প্যালেসে তৃণমূল সাংসদ সৌগত রায় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। নারদ কাণ্ডে ভয়েস স্যাম্পল সংগ্রহের জন্য গত শুক্রবার থেকেই তৃণমূল নেতাদের ডাকছে সিবিআই। প্রথমে প্রসূন বন্দ্যোপাধ্যায় গিয়ে তাঁর ভয়েস স্

নারদ কাণ্ডে নিজাম প্যালেসে সৌগত-মদন, আদালতে গিয়ে সময় চাইলেন ইকবাল

শেষ আপডেট: 3 September 2019 07:28

দ্য ওয়াল ব্যুরো: আজ মঙ্গলবার নিজাম প্যালেসে তৃণমূল সাংসদ সৌগত রায় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। নারদ কাণ্ডে ভয়েস স্যাম্পল সংগ্রহের জন্য গত শুক্রবার থেকেই তৃণমূল নেতাদের ডাকছে সিবিআই। প্রথমে প্রসূন বন্দ্যোপাধ্যায় গিয়ে তাঁর ভয়েস স্যাম্পল দিয়ে আসেন। সোমবার যান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও অবিভক্ত বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জা। এ দিন গেলেন সৌগত রায় এবং মদন মিত্র। নিজাম প্যালেস থেকে বেরিয়ে দমদমের সাংসদ সৌগতবাবু বলেন, “সিবিআই কোর্টের অর্ডার রয়েছে ভয়েস স্যাম্পল সংগ্রহের জন্য। সেই জন্য আমায় ডাকা হয়েছিল। দু’জন সাক্ষীকে সামনে রেখে আমার ভয়েস সিবিআই রেকর্ড করেছে।” কয়েকদিন আগেই জানা গিয়েছিল, নারদ কাণ্ডে লোকসভার সাংসদদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য স্পিকার ওম বিড়লার কাছে অনুমতি চেয়েছে সিবিআই। এ দিন সে ব্যাপারে প্রশ্ন করা হলে সৌগতবাবু বলেন, “আমি কিছু জানি না। আমায় এ ব্যাপারে স্পিকার কিছু বলেননি।” অন্যদিকে নারদ কাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ আদালতের দ্বারস্থ হলেন। প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদের ভাই আদালতের কাছে আবেদন জানিয়েছেন, গত ডিসেম্বরে তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। মতিনি এখন কথা বলার অবস্থায় নেই। তাই তাঁকে যেন আরও তিন সপ্তাহ সময় দেওয়া হয়। এ দিন কলকাতা হাইকোর্টে উকবালের আইনজীবী এই মর্মে পিটিশন দাখিল করেছেন। বুধবার এই মামলার শুনানি হতে পারে বলে খবর।

```