Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ব্রিগেডের মঞ্চে সনিয়ার বার্তা, যেন ধড়ে প্রাণ এল সোমেন-মান্নানদের

দ্য ওয়াল ব্যুরো: বাংলার কংগ্রেস নেতারা পরের কথা, দিল্লির নেতারাও জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সনিয়া গান্ধী কতটা স্নেহশীল। একদা কংগ্রেসের এই যুবনেত্রীর লড়াকু মেজাজের জন্য রাজীব গান্ধীর প্রিয় পাত্রী ছিলেন। পরে কংগ্রেস ছাড়লেও মমতার ব্য

ব্রিগেডের মঞ্চে সনিয়ার বার্তা, যেন ধড়ে প্রাণ এল সোমেন-মান্নানদের

শেষ আপডেট: 19 January 2019 10:02

দ্য ওয়াল ব্যুরোবাংলার কংগ্রেস নেতারা পরের কথা, দিল্লির নেতারাও জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সনিয়া গান্ধী কতটা স্নেহশীল। একদা কংগ্রেসের এই যুবনেত্রীর লড়াকু মেজাজের জন্য রাজীব গান্ধীর প্রিয় পাত্রী ছিলেন। পরে কংগ্রেস ছাড়লেও মমতার ব্যাপারে সনিয়ার দুর্বলতা রয়েই গিয়েছিল। এ হেন তৃণমূলনেত্রীর ডাকা ব্রিগেড সমাবেশে হাইকম্যান্ড মল্লিকার্জুন খার্গেকে পাঠানোর সিদ্ধান্ত নিতেই কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন সোমেন মিত্র-আবদুল মান্নানরা। বাংলায় যখন তাঁরা কট্টর তৃণমূল বিরোধী রাজনীতি করছেন তখন দিল্লির এই পদক্ষেপ তাঁদের অবস্থানকে লঘু করে দেবে বলেই মূল আশঙ্কা। তবু সান্তনা বলতে এটুকু ছিল যে, সনিয়া-রাহুল তো আসছেন না! তার পরেও শুক্রবার মমতার উদ্দেশে রাহুলের চিঠি নতুন করে অস্বস্তিতে ফেলেছিল সোমেন মিত্রদের। রাহুলের ওই চিঠি যে শুধু বিজেপি বিরোধিতার জন্য এবং তা মমতাকে বা তৃণমূলকে সমর্থন নয়, সেই ব্যাখ্যা দিতে দিতে প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল প্রদেশ কংগ্রেস নেতাদের। তার পরেই তাঁরা আবার জানতে পারেন, ব্রিগেডের মঞ্চে সনিয়া গান্ধীর বার্তা পাঠ করে শোনাবেন মল্লিকার্জুন খার্গে। তখনই প্রায় দম বন্ধ করে রাখার মতো অবস্থা! মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আবেগ আপ্লুত হয়ে সনিয়া কী বলবেন কে জানে! এ দিন বিমান উঠতে দেরি করায় অনেক পরে ব্রিগেডে পৌঁছেছেন মল্লিকার্জুন। মঞ্চে উঠেই তিনি সনিয়া গান্ধীর বার্তা পড়ে শোনান। যে বার্তায় সনিয়া লিখেছেন, শুধুই মোদী বিরোধিতার কথা। বলেছেন, দেশের অবস্থা ভয়াবহ। তরুণ প্রজন্মের সামনে কাজের সুযোগ নেই। কৃষক চাষের দাম পাচ্ছে না। মানুষকে আর্থিক ভাবে ঠকানো হচ্ছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে খাটো করা হচ্ছে। এবং আঘাত হানা হচ্ছে দেশের বহুত্ববাদের উপর। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর কথায়, তাই এ বারের লোকসভা ভোট কোনও অংশেই সাধারণ কোনও নির্বাচন নয়। দেশে গণতান্ত্রিক পরিস্থিতি কায়েম রাখার জন্য চ্যালেঞ্জ। ধর্মনিরপেক্ষ ভাবধারা ধরে রাখার চ্যালেঞ্জ। মোদী সরকারের দম্ভের বিরুদ্ধে লড়াই। এই লড়াইয়ের জন্য সবাইকে শুভেচ্ছা রইল।স্পষ্টতই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সম্পর্কে কোনও মন্তব্য করেননি সনিয়া। আর তাতেই হাঁফ ছেড়েছেন সোমেন মিত্র-আবদুল মান্নানরা। সনিয়ার বার্তা পাঠ করার পর মল্লিকার্জুন খার্গেও তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় শুধু বিজেপি বিরোধিতাতেই নিজের কথা সীমাবদ্ধ রাখেন। প্রসঙ্গত, ব্রিগেডের সভার এ দিন বিকেলে প্রদেশ কংগ্রেসের দফতরে খার্গের সাংবাদিক বৈঠক করার কথা। সূত্রের খবর, সে জন্য খার্গে এবং হাইকম্যান্ডকে রাজি করিয়েছেন রাজ্য কংগ্রেসের নেতারা। এবং তাঁরা খার্গেকে দিয়ে এ কথা ফের বলানোর চেষ্টা করবেন, মোদী সরকারের বিরুদ্ধে বিরোধী ঐক্যের বার্তা দিতেই ব্রিগেডের মঞ্চে উপস্থিত ছিলেন তিনি। তার মানে এই নয় রাজ্য রাজনীতিতে তৃণমূলকে সমর্থন করছে কংগ্রেস। তবে রাজনীতিতে ধারনাটাই শেষ কথা। খার্গে এ কথা বললেও, ব্রিগেডের মঞ্চে কংগ্রেসের উপস্থিতিটাই থেকে যাবে। তৃণমূল নেতাদের বক্তব্যও তাই। তাঁদের মতে, ব্রিগেডের মঞ্চে মল্লিকার্জুন খার্গে এবং অভিষেক মনু সিঙ্ঘভির উপস্থিতিই প্রমাণ করে যে বাংলায় তৃণমূলই পারে বিজেপি-কে রুখে দিতে। আর কারও সেই ক্ষমতা নেই। এবং শনিবার ব্রিগেড সমাবেশের ছবিটা দেখার পর বাংলার মানুষের কাছে সেই বার্তা চলে গিয়েছে।  আরও পড়ুন : মমতা প্রধানমন্ত্রী প্রার্থী হলে, কংগ্রেস সমর্থন করবে? জবাবে কী বললেন মল্লিকার্জুন https://www.four.suk.1wp.in/news-state-mallikarjun-evades-question-on-mamatas-primeministership/

```