Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মুর্শিদাবাদের কিরীটেশ্বরী মন্দিরে ভক্তদের ঢল, মন্দিরের পরতে পরতে ইতিহাস, জানুন সাত তথ্য

দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছরের মতো এ বছরেও ঢল নামল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী কালী মন্দিরে। দূরদুরান্ত থেকে পুজো দিতে এলেন অসংখ্য মানুষ। মুর্শিদাবাদের দহপাড়া রেল স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে এই মন্দির। এই দেবী ও মন্দিরের ব্যাপারে জেনে নিন গ

মুর্শিদাবাদের কিরীটেশ্বরী মন্দিরে ভক্তদের ঢল, মন্দিরের পরতে পরতে ইতিহাস, জানুন সাত তথ্য

শেষ আপডেট: 27 October 2019 10:07

দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছরের মতো এ বছরেও ঢল নামল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী কালী মন্দিরে। দূরদুরান্ত থেকে পুজো দিতে এলেন অসংখ্য মানুষ। মুর্শিদাবাদের দহপাড়া রেল স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে এই মন্দির। এই দেবী ও মন্দিরের ব্যাপারে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্যগুলি- ১. সতীর ৫১ পীঠের অন্যতম এই পীঠ। এখানে সতীর মুকুট বা কিরীট পড়েছিল বলে জানা যায়। সেই কারণে দেবীকে অনেকে ‘মুকুটেশ্বরী’ও বলেন। ২. এখানে দেবী শিলাস্বরূপা। কোনও নিয়তাকার মূর্তি এখানে নেই। কোনও ছবিও এখানে পূজিত হয় না। একটি লাল রঙের শিলাকেই এখানে মাতৃজ্ঞানে পুজো করা হয়। ৩. শিলাটি আচ্ছাদিত থাকে কাপড়ে। প্রতি বছর দুর্গা পুজোর অষ্টমীর দিন এই আবরণটি পরিবর্তন করা হয়। ওই দিনও বিপুল ভক্ত সমাগম হয় এখানে। ৪. সতীর কিরীট, যার মহিমাতেই এই শক্তিপীঠের উৎপত্তি, তা রানি ভবানীর গুপ্তমঠে সুরক্ষিত রয়েছে। গুপ্তমঠ দেবী মন্দিরের কাছেই অবস্থিত। ৫. এখন যেখানে পুজো হয়, সেটি নবনির্মিত মন্দির। প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষও নবনির্মিত মন্দিরের সামনেই। ৬. মাঘ মাসের রটন্তি অমাবস্যায় কিরীটেশ্বরী মায়ের বিশেষ পুজো হয়। পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে মেলা বসে। এই মেলা রাজা দর্পনারায়ণের কাল থেকে বসছে বলে জানা যায়। ৭. কথিত আছে এক সময়ে রাজা রামকৃষ্ণ রায়ের মতো সিদ্ধতান্ত্রিক এখানে পঞ্চমুণ্ডির আসনে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন।

পড়ুন, দ্য ওয়ালের পুজো ম্যাগাজিনে প্রকাশিত গল্প…..


```