Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কোথায় ছিলেন নোডাল অফিসার অর্ণব? কাটছে না ধোঁয়াশা

দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়ের খোঁজ মেলার পরেও কাটল না ধোঁয়াশা। প্রথমে জানা যায় বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশন থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। পুলিশ এবং রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি নাকি মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে

কোথায় ছিলেন নোডাল অফিসার অর্ণব? কাটছে না ধোঁয়াশা

শেষ আপডেট: 25 April 2019 08:06

দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়ের খোঁজ মেলার পরেও কাটল না ধোঁয়াশা। প্রথমে জানা যায় বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশন থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। পুলিশ এবং রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি নাকি মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে উদ্ধার করে অর্ণবকে। তারপর তাঁকে ব্যাতাইতলায় তাঁর শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার খবর জানা যায়। এরপর বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে নানান কথা উঠে আসতে থাকে। পুলিশের একটি সূত্রের মতে, গত তিনদিন ধরে শ্বশুরবাড়িতেই ছিলেন অর্ণব। অর্ণবের শ্বশুর আবার দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ আধিকারিক নির্মল যশ। শ্বশুর বাড়ি থেকে আট দিন নিখোঁজ থাকা নোডাল অফিসারকে ভবানী ভবন নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। এ ব্যাপারে অর্ণব বা তাঁর শ্বশুর, কেউই সংবাদমাধ্যমে মুখ খোলেননি। অর্ণবের স্ত্রী অনিশা যশ-সহ পরিবার কৃষ্ণনগরের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। তাঁদের ফোনও বন্ধ রয়েছে। বেলা সওয়া একটা পর্যন্ত খবর, অর্ণবকে ভবানী ভবনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। গত ১৮ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন কৃষ্ণনগর কেন্দ্রের ভিভিপ্যাটের দায়িত্বে থাকা এই অফিসার। অর্ণবের নিখোঁজ হওয়ার পর থেকে যত সময় গড়িয়েছে, ততই নানান কথা উঠে আসতে থাকে নানান মহল থেকে। কেউ বলছিলেন রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, কেউ আবার বলেছিলেন অর্ণব মানসিক অবসাদে ভুগছিলেন। কিন্তু অর্ণবের স্ত্রী অনিশা যশ ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট এবং সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর স্বামী মানসিক অবসাদগ্রস্থ ছিলেন না। নিখোঁজ হওয়ার দিন স্ত্রীর সঙ্গে ছ’বার ফোনে কথা হয়েছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর হাওড়ায় অর্ণবের শ্বশুর বাড়ি। আপাতত সেখানেই রাখা হয়েছে তাঁকে। অর্ণবের অন্তর্ধান নিয়ে অনেকেই আইন-শৃঙ্খলার ব্যাপারে প্রশ্নই তুলেছিলেন। তাঁদের বক্তব্য ছিল এই যে, ডিসিআরসি কেন্দ্র থেকে কী করে একজন ডব্লিউবিসিএস অফিসার নিখোঁজ হয়ে গেলেন। পঞ্চায়েত ভোটের সময় রায়গঞ্জে প্রিসাইডিং অফিসার রাজকুমার দাস নিখোঁজ হয়েছিলেন। পরে তাঁর দেহ উদ্ধার হয়েছিল রেল লাইনের ধার থেকে। যদিও অর্ণবকে অক্ষত অবস্থাতেই পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এতদিন তিনি কোথায় ছিলেন সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। যা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত।

```