Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রায় ৬ কেজি সোনা সমেত দুই পাচারকারী গ্রেফতার শিলিগুড়িতে

দ্য ওয়াল ব্যুরো: দুই সোনা পাচারকারীকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফর (‌ডিআরআই)‌। ধৃতদের কাছ থেকে ৫০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকা। সব মিলিয়ে ৫.‌৮৩ কেজি ওজনের সোনার বিস্কুট পাওয়া গেছে তাদ

প্রায় ৬ কেজি সোনা সমেত দুই পাচারকারী গ্রেফতার শিলিগুড়িতে

শেষ আপডেট: 4 March 2020 17:42

দ্য ওয়াল ব্যুরো: দুই সোনা পাচারকারীকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফর (‌ডিআরআই)‌। ধৃতদের কাছ থেকে ৫০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকা। সব মিলিয়ে ৫.‌৮৩ কেজি ওজনের সোনার বিস্কুট পাওয়া গেছে তাদের কাছ থেকে। ধৃতদের নাম হাসানুর জামান (‌৩৭)‌ এবং লতিফ রহমান (‌৩৭)‌। তারা দু’জনেই কোচবিহারের দিনহাটার বাসিন্দা। জানা গেছে, বাংলাদেশ থেকে পাচার হয়ে কোচবিহারের কাছে ভারত–বাংলাদেশ সীমান্ত দিয়ে এই চোরাই সোনা দেশে ঢুকেছে। দিনহাটা থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (‌এনবিএসটিসি)‌ বিভিন্ন বাসে চড়ে এই দুই অভিযুক্ত শিলিগুড়িতে পৌঁছয়। সেখান থেকে ডালখোলার উদ্দেশে রওনা হয় বলে ডিআরআই সূত্রে খবর। ডালখোলাগামী সমস্ত বাসই বিধাননগর হয়ে যায় তাই বিধাননগরেই পাচারকারীদের ধরার পরিকল্পনা করেন ডিআরআই কর্তারা। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি থেকে বহরমপুরগামী বাস থেকে হাসানুর জামানকে প্রথমে আটক করা হয়। এর কিছুক্ষণ পরে শিলিগুড়ি থেকে মালদাগামী এনবিএসটিসির অন্য একটি বাস থেকে লতিফ রহমানকে আটক করা হয়। ধৃতদের তল্লাশি করা হলে তাদের কোমরে বেল্টের নীচ থেকে সোনার বিস্কুট উদ্ধার হয়। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে তাদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সোনার বিস্কুটগুলি দুবাই থেকে বাংলাদেশ হয়ে এদেশে ঢুকেছে। এগুলিতে দুবাই বলে লেখাও রয়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত ২৭৫ কেজি সোনা উদ্ধার করেছেন ডিআরআই–এর উত্তরবঙ্গ শাখার কর্মীরা।

```