Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

এনজেপিতে ট্রেন থেকে উদ্ধার কোটি টাকার বেশি দামের হাতির দাঁত

দ্য ওয়াল ব্যুরো: পাচারের আগে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশন থেকে উদ্ধার হল হাতির দাঁত। এক ট্রেনযাত্রীর ব্যাগে ছিল এই দাঁতগুলি। ওই যাত্রীর কাছে থাকা দুটি ব্যাগের মধ্যে একটি ট্রলি ব্যাগ ছিল। সেই ব্যাগ তল্লাশি করতেই কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দ

এনজেপিতে ট্রেন থেকে উদ্ধার কোটি টাকার বেশি দামের হাতির দাঁত

শেষ আপডেট: 13 February 2020 16:19

দ্য ওয়াল ব্যুরো: পাচারের আগে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশন থেকে উদ্ধার হল হাতির দাঁত। এক ট্রেনযাত্রীর ব্যাগে ছিল এই দাঁতগুলি। ওই যাত্রীর কাছে থাকা দুটি ব্যাগের মধ্যে একটি ট্রলি ব্যাগ ছিল। সেই ব্যাগ তল্লাশি করতেই কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের (‌ডিআরআই)‌ কর্মীরা ওই হাতির দাঁত উদ্ধার করেন। ‌ডিআরআই সূত্রে জানা গেছে, ওই ব্যাগে যে হাতির দাঁত ছিল তার বাজারদর অন্তত ১ কোটি ২৯ লক্ষ টাকা। সেগুলি সাতটি খণ্ডে রাখা ছিল। দাঁত সমেত ধরে ফেলা হয় আজিম আহমেদ নামে এক ব্যক্তিকে। জেরায় জানা গেছে, অভিযুক্তের বাড়ি অসমের কোকড়াঝাড়ে। গোয়েন্দাদের দাবি, জেরা করে ধৃত আজিম আহমেদের থেকে জানা গেছে যে সে এই দাঁত উত্তরপ্রদেশের বারাণসীতে নিয়ে যাচ্ছিল। সেখানে পাচার করার আগেই বুধবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনে তাকে ধরে ফেলা হয়। এনজেপি হয়ে উত্তরপ্রদেশে যাচ্ছে এক পাচারকারী,  গোপন সূত্রে খবর পেয়ে কামাখ্যা–গান্ধীধাম এক্সপ্রেসে অভিযান চালায় শিলিগুড়ির ডিআরআই। ডিআরআই সূত্রে জানা গেছে, আজিম আহমেদের উপরে আগে থেকেই নজর রাখা হয়েছিল। এনজেপিতে ট্রেন থামলে তল্লাশি করা হয়। হাতির দাঁত উদ্ধার করার পরে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, সে পাচারের কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, অসম থেকে হাতির দাঁত বারাণসীতে নিয়ে গিয়ে গোপালবাবু নামে একজনকে দেওয়ার কথা ছিল। ডিআরআই-এ‌র আইনজীবী ত্রিদীপ সাহা বলেন, “উদ্ধার হওয়া ‌হাতির দাঁত ছোট করে কাটা অবস্থায় ছিল। এগুলি বারাণসী থেকে বিদেশেও চলে যেত বলে মনে করা হচ্ছে। এই হাতির দাঁত অসমের কোনও জঙ্গল থেকে আনা হতে পারে। ধৃত আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে অনুমান করা হচ্ছে।” ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।‌

```