Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবার সামনে বসে হাউহাউ করে কাঁদছিলেন পার্থ: শুভ্রাংশু

দ্য ওয়াল ব্যুরো: শিল্প দফতর তাঁর হাত থেকে চলে যাওয়ার পর নাকি পার্থ চট্টোপাধ্যায় হাউহাউ করে কেঁদেছিলেন মুকুল রায়ের ঘরে গিয়ে। এমনই দাবি করলেন মুকুল রায়ের ছেলে তথা বীজপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। শুক্রবার বিকেলে সাংবাদিক সম্ম

বাবার সামনে বসে হাউহাউ করে কাঁদছিলেন পার্থ: শুভ্রাংশু

শেষ আপডেট: 25 May 2019 11:12

দ্য ওয়াল ব্যুরো: শিল্প দফতর তাঁর হাত থেকে চলে যাওয়ার পর নাকি পার্থ চট্টোপাধ্যায় হাউহাউ করে কেঁদেছিলেন মুকুল রায়ের ঘরে গিয়ে। এমনই দাবি করলেন মুকুল রায়ের ছেলে তথা বীজপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের মহা সচিব পার্থবাবু ঘোষণা করেন, শুভ্রাংশুকে ছ’বছরের জন্য সাসপেন্ড করা হচ্ছে। এবং তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই। দলের এই সিদ্ধান্তের পর শুভ্রাংশু এতটুকু আক্ষেপ করেননি। বরং বলেছিলেন, “বাঁচা গেল! এ বার খোলা আকাশে নিঃশ্বাস নিতে পারব।” সেই সঙ্গে মুচকি হেসে পার্থর কান্নার কথা টানলেন বীজপুরের বিধায়ক। মুকুল-পুত্র বলেন, “সাসপেন্ড যখন করেই দিয়েছে, তখন আর আমার কিছু বলার নেই। তবে আমার সেই দিনটার কথা মনে পড়ছে। তখন মনে হয় জগদ্ধাত্রী পুজো চলছে। তার কিছু দিন আগে তৎকালীন শিল্পমন্ত্রীকে শিল্প দফতর থেকে সরিয়ে দিয়েছিল। তারপর তিনি তৃণমূল কংগ্রেসের তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে গিয়ে হাউহাউ করে কাঁদছিল। সেই মুখটা খুব মনে পড়ছে।” যদিও গোটাটাকে বানানো গল্প বলে উড়িয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তৎকালীন শিল্পমন্ত্রী মানে পার্থবাবু, আর সাধারণ সম্পাদক মানে মুকুল রায়। পার্থবাবুর হাত থেকে শিল্প দফতর নিয়ে তা দেওয়া হয়েছিল অর্থমন্ত্রী অমিত মিত্রর হাতে। তাঁকে সাসপেন্ডের পর পার্থর ওই ঘটনার কথাই টেনে আনলেন শুভ্রাংশু। এবং তা টিপ্পনির সুরে। ভোটের আগে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, দীনেশ ত্রিবেদীকে সব চেয়ে বেশি লিড দেবেন বীজপুর থেকে। কিন্তু তা হয়নি। হাপুনের বিধানসভায় লিড পেয়েছেন অর্জুন। গতকাল দুপুরেই সাংবাদিক বৈঠক করে শুভ্রাংশু বলেন, “আমার বাবার কাছে আমি হেরে গিয়েছি।” ঘুরিয়ে তোপ দাগতে ছাড়েননি যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। অভিষেক ব্যারাকপুরে ভোট প্রচারে গিয়ে বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করলে রোজ লক্ষ লক্ষ মুকুল রায় তৈরি করতে পারেন।” অভিষেকের সেই কথাকেই কটাক্ষ করে মুকুল-পুত্র বলেন, “আমি আমার বাবার জন্য গর্বিত। কেউ কেউ বলেছিল, লক্ষ লক্ষ মুকুল রায় তৈরি করবে। কিন্তু যে লোকটা একা হাতে তৃণমূলকে দাঁড় করিয়েছিল, সেই লোকটা একা হাতে গোটা তৃণমূলটাকে তছনছ করে দিল।” মুকুলবাবু যখন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড, তখন সংগঠনের সবটা তিনিই দেখতেন। তাঁর কাছেই যেতেন সব নেতারা। তাই ব্লকের নেতা থেকে রাজ্যের নেতা, সবার নাড়িনক্ষত্র জানেন তিনি। পার্থবাবুও হয়তো মুকুলের কাছে দুঃখ শেয়ার করেছিলেন সে সময়। সেই হাঁড়িই হাটের মাঝে ভেঙে দিলেন শুভ্রাংশু। শুভ্রাংশুর বক্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূলের মহাসচিব পার্থবাবু বলেন, "ও যখন দলে ছিল তখন এগুলো বললে মানাতো। ও বাচ্চা ছেলে। ছেলের বয়সী। এখন বানিয়ে বানিয়ে অনেক কথা বলবে। এ সব একেবারে ভিত্তিহীন।" https://www.youtube.com/watch?v=D_Q6eePhjYg&feature=youtu.be

```