Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একা মুকুল রায় গোটা তৃণমূলটাকে তছনছ করে দিল, বিস্ফোরক শুভ্রাংশু

দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, ব্যারাকপুর লোকসভার মধ্যে বীজপুর সবচেয়ে বেশি লিড দেবে দীনেশ ত্রিবেদীকে। আত্মবিশ্বাসের সুরে জানিয়েছিলেন, “দু’লক্ষের বেশি ভোটে জিতবেন দীনেশদা!” কিন্তু ভোটের ফলে উল্টে গেছে সব। শুক্রবার

একা মুকুল রায় গোটা তৃণমূলটাকে তছনছ করে দিল, বিস্ফোরক শুভ্রাংশু

শেষ আপডেট: 24 May 2019 10:12

দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, ব্যারাকপুর লোকসভার মধ্যে বীজপুর সবচেয়ে বেশি লিড দেবে দীনেশ ত্রিবেদীকে। আত্মবিশ্বাসের সুরে জানিয়েছিলেন, “দু’লক্ষের বেশি ভোটে জিতবেন দীনেশদা!” কিন্তু ভোটের ফলে উল্টে গেছে সব। শুক্রবার কাঁচড়াপাড়ার বাড়িতে সাংবাদিক সম্মেলন করে বীজপুরের বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় হার স্বীকার করে নিলেন। সেই সঙ্গে জানিয়ে দিলেন, “আমার বাবা একা হাতে গোটা তৃণমূলটাকে তছনছ করে দিয়েছেন।” এ দিন শুভ্রাংশু বলেন, “আমি ভুলে গেছিলাম বীজপুরটা আমার একার নয়। আমি যেমন এখানকার ভূমিপুত্র, আমার বাবা মুকুল রায়ও এখানকার ভূমিপুত্র। বাবার কাছে হেরে গেছি। মানুষ বেছে নিয়েছে বাবাকে।” একই সঙ্গে মুকুল-পুত্র জানিয়ে দেন তিনি এক্ষুণি দল ছাড়ছেন না। কিন্তু তাঁর মধ্যেও যে একটা দ্বিধা কাজ করছে তা-ও স্পষ্ট করেন। বলেন, “এখন আমি দল ছাড়ছি না। কিন্তু দল কি আমায় বিশ্বাস করে? এখন সব কিছুতেই একটা কোয়েশ্চেন মার্ক এসে যাচ্ছে।” ভুলে গেলে চলবে না, শেষ দফার ভোটের আগে নির্বাচন কমিশনকে তুলোধনা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিলেন, “গদ্দার মুকুল রায়টাই এ সব করাচ্ছে। গদ্দারের ছেলের জন্যই বীজপুরের আইসি বদল করা হয়েছে।” https://www.youtube.com/watch?v=P5AU3iaS0aU&feature=youtu.be ব্যারাকপুর কেন্দ্রে জনসভা করতে গিয়ে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করলে রোজ লক্ষ লক্ষ মুকুল রায় তৈরি করতে পারেন।” এ দিন অভিষেকের সেই কথাকেই কটাক্ষ করে মুকুল-পুত্র বলেন, “আমি আমার বাবার জন্য গর্বিত। কেউ কেউ বলেছিল, লক্ষ লক্ষ মুকুল রায় তৈরি করবে। কিন্তু যে লোকটা একা হাতে তৃণমূলকে দাঁড় করিয়েছিল, সেই লোকটা একা হাতে গোটা তৃণমূলটাকে তছনছ করে দিল।” হাসি হাসি মুখে শুভ্রাংশু যখন এ কথা বলছেন, তখন পিছনে দাঁড়ানো অনুগামীরা স্লোগান দিচ্ছেন, ‘মুকুল রায় জিন্দাবাদ।’ আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-west-bengal-tmc-back-in-lead-in-bengal/

```