Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রাধারানিই মাননীয়াকে হারিয়ে দিতে পারেন: পুরুলিয়ায় শুভেন্দু

দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রামে যে তিনিই প্রার্থী হবেন সে কথা তেখালির মাঠে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকে দুই শিবির থেকেই নানা রকম খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ বলছে, নন্দীগ্রামে শেষমেশ দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার

রাধারানিই মাননীয়াকে হারিয়ে দিতে পারেন: পুরুলিয়ায় শুভেন্দু

শেষ আপডেট: 4 February 2021 13:02

দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রামে যে তিনিই প্রার্থী হবেন সে কথা তেখালির মাঠে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকে দুই শিবির থেকেই নানা রকম খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ বলছে, নন্দীগ্রামে শেষমেশ দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন না। আবার অন্য শিবির বলছে, মমতা প্রার্থী হবেন শুনেই ভয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি নিশ্চয়ই এর পর বলবেন, পার্টি আমাকে প্রার্থী হতে বারণ করেছে। বলেছে, গোটা বাংলায় প্রচারের দায়িত্ব আপনার। সামগ্রিক ভাবে এই জল্পনার মাঝেই কোথাও আবার লেখা হয় যে, শুভেন্দু অধিকারী নাকি অমিত শাহের কাছে দরবার করে বলেছেন, নন্দীগ্রামে তাঁর ভাই দিব্যেন্দুকে যেন প্রার্থী করা হয়। বিষ্যুদবার পুরুলিয়ার জয়পুরে জনসভা ছিল শুভেন্দুর। ওই সভায় তিনি নিজেই এ প্রসঙ্গ উত্থাপন করেন। তার পর বলেন, “যে যা পারে গল্প লিখছে। বলছে যে, আমি নাকি দিল্লিতে অমিত শাহকে বলেছি নন্দীগ্রামে আমার ভাইকে প্রার্থী করতে! কেন বলব? পার্টি যদি বলে আমিই লড়ব।” এখানেই থামেননি তিনি। এরপর শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে বিখ্যাত প্রার্থী দরকার নাকি? নির্যাতিতা রমণী রাধারানি আড়িই যথেষ্ট!” নন্দীগ্রাম আন্দোলনের সময় যে যে ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল তার মধ্যে রাধারানি আড়ির উপর নির্যাতনের ঘটনা অন্যতম। জননী ইটভাটায় তাঁর উপর পাশবিক নির্যাতন চালানো হয়েছিল। অভিযোগ, সিপিএমের লোকজনই ওই ঘটনা ঘটিয়েছিল। নন্দীগ্রাম যখন এবার হাইভোল্টেজ কেন্দ্র হতে চলেছে, তখন শুভেন্দু এদিন বোঝাতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন। গত কয়েক বছরে তিনি নন্দীগ্রাম মুখো হননি। তাঁর বিরুদ্ধে যে হেভিওয়েট প্রার্থী দিতে হবে এমনও নয়। নন্দীগ্রামের কোনও ভূমিপুত্রই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে যথেষ্ট। মমতা যেদিন তেখালির সভায় বড় ঘোষণাটি করেছিলেন সেদিন বিকেলেই রাসবিহারীর সভা থেকে শুভেন্দু চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, হাফ লাখ ভোটে মাননীয়াকে হারাব। না হলে রাজনীতি ছেড়ে দেব। শুভেন্দু এও বলেছেন, মাননীয়া দু’জায়গায় প্রার্থী হলে চলবে না। শুধু নন্দীগ্রামেই লড়তে হবে। তারপর নন্দীগ্রামের জন্য বিশেষ প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। সমীক্ষা করার জন্য সেখানে সুব্রত মুখোপাধ্যায়ের মতো বর্ষীয়ান নেতার যাওয়ার কথা ছিল। তিনি যাননি। তবে দফায় দফায় সেখানে যাচ্ছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। পরিস্থিতি যখন এমনই তখন শুভেন্দু এদিন বুঝিয়ে দিতে চাইলেন, বিজেপির যে কেউ দিদিকে হারাতে পারেন। তার জন্য ওজনদার প্রার্থীর দরকার নেই।

```