Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

পুজো উদ্বোধনের বদলে বিধি মেনে মণ্ডপের সামনে গিয়ে শুভেচ্ছা বিনিময় শুভেন্দুর

দ্য ওয়াল ব্যুরো: পুজো মামলার রায়ে কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলে দিয়েছে মণ্ডপের ধারে কাছে যাওয়া যাবে না। আদালত নির্দেশিত বিধি মেনেই উদ্বোধনের পরিবর্তে মণ্ডপ থেকে নির্দিষ্ট দূরত্বে গিয়ে কমিটির কর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সারলেন পরিবহণ ও সেচমন

পুজো উদ্বোধনের বদলে বিধি মেনে মণ্ডপের সামনে গিয়ে শুভেচ্ছা বিনিময় শুভেন্দুর

শেষ আপডেট: 21 October 2020 02:05

দ্য ওয়াল ব্যুরো: পুজো মামলার রায়ে কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলে দিয়েছে মণ্ডপের ধারে কাছে যাওয়া যাবে না। আদালত নির্দেশিত বিধি মেনেই উদ্বোধনের পরিবর্তে মণ্ডপ থেকে নির্দিষ্ট দূরত্বে গিয়ে কমিটির কর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সারলেন পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাসুদেবপুর ক্ষুদিরাম সংঘের পুজোর উদ্বোধক ছিলেন নন্দীগ্রামের বিধায়ক। কিন্তু মণ্ডপের ফিতে কাটা তো দূরের কথা, বেশ কয়েক মিটার দূরত্ব থেকেই কর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শুভেন্দু। এমনিতে প্রতিবছরই একাধিক জেলায় পুজোর উদ্বোধক হিসেবে উপস্থিত থাকেন শুভেন্দু। শুধু দুর্গাপুজো নয়, কালী পুজো, বিশ্বকর্মা পুজোতেও তাঁকে উদ্বোধক হিসেবে পাওয়ার জন্য চাহিদা থাকে। এমনকি ২০১৮ সালে দেখা গিয়েছিল তৎকালীন খড়গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষের এলাকায় রাবণ দহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শুভেন্দু। তবে এবার পরিস্থিতি ভিন্ন। মন্ত্রী নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন আগেই সেরে উঠেছেন তিনি। তারপর যদিও তাঁর কর্মসূচি বন্ধ নেই। দুদিন আগেই নেতাইয়ে গিয়ে মহিলাদের সেলাই মেশিন ও বেশ কয়েকটি পরিবারকে নতুন বাড়ির চাবি হাতে তুলে দিয়েছেন তিনি।

```