Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শতাব্দীকে রাজ্যের সহ সভাপতি করল তৃণমূল, পশ্চিম বর্ধমানের নতুন সভাপতি অপূর্ব

দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার থেকে রাজ্য রাজনীতিতে জল্পনার কেন্দ্রে ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। দিল্লি যাবেন বলেও ঠিক করেছিলেন। শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর শতাব্দীর মান-অভিমান নিরসন হয়। তারপর অভিনেত্রী বলেন,

শতাব্দীকে রাজ্যের সহ সভাপতি করল তৃণমূল, পশ্চিম বর্ধমানের নতুন সভাপতি অপূর্ব

শেষ আপডেট: 17 January 2021 09:00

দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার থেকে রাজ্য রাজনীতিতে জল্পনার কেন্দ্রে ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। দিল্লি যাবেন বলেও ঠিক করেছিলেন। শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর শতাব্দীর মান-অভিমান নিরসন হয়। তারপর অভিনেত্রী বলেন, আমি দিদির সঙ্গে আছি। রবিবার সংগঠনের পুনর্বিন্যাস করল তৃণমূল। তাতে শতাব্দী রায়কে রাজ্যের সহ সভাপতি করা হয়েছে। অন্যদিকে পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি পদে অপূর্ব মুখোপাধ্যায়কে বসাল কালীঘাট। ঠিক একমাস আগে গত ১৬ ডিসেম্বর দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ ছেড়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তার ঠিক একমাস পরে সেই পদে বসানো হলো দুর্গাপুরের নেতা অপূর্ব মুখোপাধ্যায়কে। এর আগে অপূর্ববাবু দুর্গাপুর পুরনিগমের মেয়র পদে ছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়কও ছিলেন। এবার বিধানসভা নির্বাচনের ঠিক আগে পশ্চিম বর্ধমান জেলায় দলের সংগঠন ধরে রাখতে মমতা বন্দোপাধ্যায় তাঁর উপরেই রআস্থা রাখলেন। এ ব্যাপারে জিতেন তিওয়ারি বলেন, "অপূর্ববাবু অনেক পুরনো দিনের নেতা। তিনি আগেও জেলা সভাপতি ছিলেন। তাঁর নেতৃত্বে নিশ্চয়ই ভাল কাজ হবে। আমরা এই জেলার নটি আসনই দিদিকে উপহার দিতে পারব।"

```