Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

BREAKING: বন্ধ অধিবেশন, তার মধ্যেই বিধানসভায় আসতে চাইলেন রাজ্যপাল

দ্য ওয়াল ব্যুরো: রাজভনে আটকে রয়েছে বিল। তাই মঙ্গলবারই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন বুধ ও বৃহস্পতিবার মুলতুবি থাকবে বিধানসভার অধিবেশন। কিন্তু এর মধ্যেই জানা গেল, রাজ্যের সাংবিধানিক প্রধান আসতে চাইলেন বিধানসভায়। রাজভবনের সচিব

BREAKING: বন্ধ অধিবেশন, তার মধ্যেই বিধানসভায় আসতে চাইলেন রাজ্যপাল

শেষ আপডেট: 4 December 2019 08:27

দ্য ওয়াল ব্যুরো: রাজভনে আটকে রয়েছে বিল। তাই মঙ্গলবারই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন বুধ ও বৃহস্পতিবার মুলতুবি থাকবে বিধানসভার অধিবেশন। কিন্তু এর মধ্যেই জানা গেল, রাজ্যের সাংবিধানিক প্রধান আসতে চাইলেন বিধানসভায়। রাজভবনের সচিবালয় থেকে চিঠি এসেছে বিধানসভায়। সেই চিঠিতে বলা হয়েছে, আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় আসতে চান রাজ্যপাল জগদীপ ধনকড়। জগদীপ ধনকড় বাংলার রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসার পর থেকেই গত তিনমাসে একাধিক সংঘাত হয়েছে রাজভবন আর নবান্নের। এবার তাতেই নতুন সংযোজন, বিধানসভার অধিবেশন স্থগিত। তিনটি বিল রাজভবন অনুমোদন দেয়নি বলে বুধ ও বৃহস্পতিবারের বিধানসভার অধিবেশন স্থগিত করে দেওয়া হয়। রাজভবনের তরফে বিবৃতি জারি করে পাল্টা বলা হয়, অবাস্তব কথা বলা হচ্ছে। ব্যাপারটা একেবারেই তা নয়।

আরও পড়ুন: তৃণমূল ছাগলের প্রথম ছানা, বাকিরা হারিয়ে গিয়েছে, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

মঙ্গলবার বিকেলবেলা অধিবেশন স্থগিতের খবর জানা যায়। এর সওয়া ঘণ্টার মধ্যেই  রাজভবনের তরফে পাল্টা বিবৃতি জারি করা হয়। তাতে স্পষ্ট বলা হয়, রাজভবন কোনও বিল আটকে রাখেনি। বিলগুলি যাতে দ্রুততার সঙ্গে অনুমোদন দেওয়া যায় তার জন্য অগ্রাধিকার দিয়েই কাজ করা হয়েছে। কিন্তু যে দফতরের বিল সেই সংশ্লিষ্ট দফতরের থেকে প্রয়োজনীয় কিছু তথ্য চাওয়া হয়েছিল। তারা সেই তথ্য দিতে দেরি করাতেই এই বিলম্ব বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এসটি-এসসি কমিশন ও শিক্ষা সংক্রান্ত তিনটি বিল অনুমোদনের জন্য রাজভবনে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আচমকা স্থগিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট বৈঠক, তবু পৌঁছে গেলেন আচার্য-রাজ্যপাল জগদীপ ধনকড়

শুধু বিবৃতি দিয়েই থেমে থাকেনি রাজভবন। এদিন রাজ্যপাল টুইট করে লেখেন, "রাজ্যপাল একটি সাংবিধানিক পদ। এটি সরকারের রাবার স্ট্যাম্প নয় যে কিছু না দেখেই সই করে দেবে।" অনেকেই মনে করছেন, এই সংঘাতের মধ্যে রাজ্যপালের বিধানসভায় আসতে চাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

```