Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আলুর দাম আকাশছোঁয়া, সিউড়িতে কৃষি দফতরের আধিকারিকদের নিয়ে আড়ত, বাজারে হানা এসডিও-র

দ্য ওয়াল ব্যুরোঃ সরকার থেকে দাম বেঁধে দেওয়ার পরেও বাজারে আলুর দাম আকাশছোঁয়া এমনটাই অভিযোগ করছেন ক্রেতারা। বারবার প্রশাসনের তরফে বলেও কিছু সুরাহা হচ্ছে না। অবশেষে পরিস্থিতি সরেজমিনে দেখতে শনিবার সকালে বীরভূমের সিউড়িতে আড়ত থেকে শুরু করে বাজার

আলুর দাম আকাশছোঁয়া, সিউড়িতে কৃষি দফতরের আধিকারিকদের নিয়ে আড়ত, বাজারে হানা এসডিও-র

শেষ আপডেট: 12 September 2020 07:21

দ্য ওয়াল ব্যুরোঃ সরকার থেকে দাম বেঁধে দেওয়ার পরেও বাজারে আলুর দাম আকাশছোঁয়া এমনটাই অভিযোগ করছেন ক্রেতারা। বারবার প্রশাসনের তরফে বলেও কিছু সুরাহা হচ্ছে না। অবশেষে পরিস্থিতি সরেজমিনে দেখতে শনিবার সকালে বীরভূমের সিউড়িতে আড়ত থেকে শুরু করে বাজারে হানা দিলেন সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল। তাঁর সঙ্গে ছিলেন কৃষি দফতরের আধিকারিকরাও। শনিবার সকালে প্রথমে সিউড়ির নেতাজি মার্কেটে গিয়ে উপস্থিত হন রাজীববাবু। সেখানে গিয়ে আড়তদারদের কাছে আলুর পাইকারি দাম জিজ্ঞাদা করেন তিনি। আলু কেনার বিলের কপিও দেখেন তিনি। সেখান থেকে সিউড়ি- সাঁইথিয়া বাইপাস এলাকায় থাকা আনাজ বাজারেও হানা দেন মহকুমা শাসক। সেখানেও আলুর দাম সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। বাজারে গিয়ে আলুর দাম দেখে মাথায় হাত প্রশাসনের কর্তাদের। বিভিন্ন জায়গায় যে দামে আলু বিক্রি হচ্ছে তা দেখে অবাক হন রাজীববাবু। নেতাজি মার্কেটে তিনি জানতে পারেন আলুর পাইকারি বাজারে ৫০ কেজি আলু ১৩৬০ টাকা দরে বিক্রি হয়েছে। অর্থাৎ প্রতি কেজি আলুর দাম ২৭ টাকা ২০ পয়সা। অন্যদিকে টিনবাজার এলাকায় আড়তদারের কাছে ৫০ কেজি আলু বিক্রি হয়েছে ১৩৯৫ টাকা দরে। অর্থাৎ সেখানে প্রতি কেজি আলুর দাম ২৭ টাকা ৯০ পয়সা। দামের তফাত হওয়ায় সেখানকার আড়তদারের কাছে হিমঘরের কাগজ দেখতে চান মহকুমা শাসক। সেই কাগজ দেখে তাঁরা অবাক। এখন প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গায় আলুর দামে হেরফের কেন? আড়তদারদের একাংশের জবাব, বিভিন্ন জায়গায় হিমঘরে আলুর দাম বিভিন্ন রকম নিচ্ছে। প্রশাসনের নির্দেশ সত্ত্বেও তাঁরা হিমঘর থেকে প্রশাসনের নির্ধারিত দরে আলু পাচ্ছেন না। কারণ সরাসরি হিমঘর থেকে তাঁদের কাছে আলু আসছে না। মাঝে রয়েছে আর এক শ্রেণির মানুষ। তাঁরাই বেশি দামে আলু বিক্রি করছেন আড়তদারদের কাছে। ফলে তাঁরাও ক্রেতাদের কাছে বেশি দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সূত্রের খবর, হিমঘর থেকে কেন আলুর এই দামের হেরফের হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক। এই দামের হেরফের যাতে না হয়, সেটা দেখার নির্দেশ দিয়েছেন তিনি।

```