Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ সুপার তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন বিজেপি বিধায়ককে, বিস্ফোরক অভিযোগ সায়ন্তনের

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: উত্তরবঙ্গের এক বিজেপি বিধায়ককে তৃণমূলে যোগ দেওয়ার জন্য এক পুলিশ সুপার চাপ দিচ্ছেন বলে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে উত্তর বাংলায়। সায়ন্তন এও বল

পুলিশ সুপার তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন বিজেপি বিধায়ককে, বিস্ফোরক অভিযোগ সায়ন্তনের

শেষ আপডেট: 16 October 2020 02:00

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: উত্তরবঙ্গের এক বিজেপি বিধায়ককে তৃণমূলে যোগ দেওয়ার জন্য এক পুলিশ সুপার চাপ দিচ্ছেন বলে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে উত্তর বাংলায়। সায়ন্তন এও বলেছেন, ওই পুলিশ সুপারের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিযোগ জানানো হয়েছে বৃহস্পতিবার তিনি বলেন, "ডেকে নিয়ে গিয়ে শাসকদলের এক জেলা সভাপতির সামনে বসিয়ে এক বিজেপি বিধায়ককে তৃণমূলে যোগদান করার জন্য চাপ দিয়েছেন উত্তরবঙ্গের এক পুলিশ সুপার। ওই পুলিশ সুপারের কাণ্ড কারখানা বিস্তারিত ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে।" বৃহস্পতিবার বিভিন্ন ইস্যুতে জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছিল বিজেপি। সেখানে উপস্থিত কর্মীদের উদ্দেশে সায়ন্তন বলেন, লাল বা নীলসাদা ডায়েরিতে কাটমানিতে অভিযুক্তদের নাম লিখে রাখুন। ক্ষমতায় আসার পর সব হিসেব হবে।" সায়ন্তন বসু অভিযোগ করে বলেন, এটা প্রায় মাস খানেক আগের ঘটনা। আমাদের এক বিধায়ককে উত্তরবঙ্গের এক পুলিশ সুপার ডেকে নিয়ে যান। সেখানে উপস্থিত এক তৃণমূল নেতার সামনে তাঁকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। আমাদের কানে খবর আসার পর বিধায়ককে আমরা কেন্দ্রীয় নেতাদের সাথে দেখা করিয়ে দিই। এবং সেখানে ওই বিধায়ক তাঁর সঙ্গে হওয়া ঘটনা বিস্তারিত ভাবে জানান। এরপর ওই পুলিশ সুপারের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে যাবতীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দরবার করেছি।" তবে সেই পুলিশ সুপার কোন জেলার তা নিয়ে খোলসা করে কিছু মন্তব্য করতে চাননি সায়ন্তনবাবু। মন্তব্যর শেষে তিনি বলেছেন ওই পুলিশ সুপার উত্তরবঙ্গের কোনও এক জেলার দায়িত্বে আছেন। সেই পুলিশ সুপারকে স্বীকার করতে হবে কেন তিনি আমাদের বিধায়ককে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিয়েছেন।"

```