কেরল থেকে আর বাড়ি ফেরা হলো না তাসের সর্দারের, সাঁতরাগাছিতে পদপিষ্ট হয়ে মৃত মুর্শিদাবাদের প্রৌঢ়
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সন্ধ্যায় সাঁতরাগাছি স্টেশনে ছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা তাসের সর্দার। ফিরছিলেন কেরল থেকে। দু'মাস আগে কাজের সন্ধানে সেখানে গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, আগে কেরলে কাজ করতেন তাঁর ছেলে সামিরুল। আচমকাই বড্ড অসুস্থ হয়ে
শেষ আপডেট: 23 October 2018 19:35
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সন্ধ্যায় সাঁতরাগাছি স্টেশনে ছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা তাসের সর্দার। ফিরছিলেন কেরল থেকে। দু'মাস আগে কাজের সন্ধানে সেখানে গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, আগে কেরলে কাজ করতেন তাঁর ছেলে সামিরুল। আচমকাই বড্ড অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। অপারেশনও হয় তাঁর। শরীরে আর কঠোর পরিশ্রম করার জোর ছিল না। বাড়ির একমাত্র রোজগেরে ছেলে বসে গিয়েছে। তাই ছেলের বদলে সংসারের হাল ধরতে ময়দানে নামেন সামিরুলের ষাটের কোঠা ছুঁয়ে ফেলা প্রৌঢ় বাবা।
[caption id="attachment_44996" align="alignleft" width="150"]

মৃত তাসের সর্দার (৬১)[/caption]
এ দিন সন্ধ্যায় কেরল থেকে সাঁতরাগাছি স্টেশনে এসে নামেন তাসের সর্দার। মাস দুয়েক আগে কেরলে গিয়েছিলেন কাজের সন্ধানে। প্রায় দু’মাস দেখেননি বাড়ির লোকগুলোকে। তাই বাড়ির ফেরার তাড়াটা খানিক বেশীই ছিল তাসের সর্দারের। একটা ট্রেন থেকে নেমেই তিনি দৌড়েছিলেন আরেকটা ট্রেন ধরতে। সময়ে ট্রেন না ধরতে পারলে বাড়ি যে বাড়ি পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত আর ট্রেন ধরা হলো না।
স্টেশনে ঘোষণা বিভ্রাটের জেরে আচমকাই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আর তার জেরেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের নশীপুরের বাসিন্দা তাসের সর্দারের(৬১)। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পরেই শোকের ছায়া নেমেছে মুর্শিদাবাদের নশীপুরের সর্দার পাড়ায়।
মঙ্গলবারের এই দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে আরও একজনের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাসিন্দা কমলাকান্ত সিংয়ের(৩২)। তিনি কোলাঘাটের বাসিন্দা।