Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভোটের ডিউটিতে এসে নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

দ্য ওয়াল ব্যুরো : ভোট পরিচালনার দায়িত্বে এসেছিলেন রাজ্যে। নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু সেখানেই নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক স্পেশ্যাল অক্সিলারি পুলিশের জওয়ান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের আত্মহত্যার ঘটনায় চাঞ্চ

ভোটের ডিউটিতে এসে নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

শেষ আপডেট: 8 May 2019 15:45

দ্য ওয়াল ব্যুরো : ভোট পরিচালনার দায়িত্বে এসেছিলেন রাজ্যে। নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু সেখানেই নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক স্পেশ্যাল অক্সিলারি পুলিশের জওয়ান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়ায়। ১২ মে সেখানে ভোটগ্রহণ। আর তাই দু'দিন আগে মেজিয়াতে এসে পৌঁছন স্পেশ্যাল অক্সিলারি পুলিশের ৬ নম্বর ব্যাটেলিয়ানের ১৫০ জওয়ান। মেজিয়ার ভুলুই শশীশেখর রায় বিদ্যাপিঠে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়। সেখানেই বুধবার দুপুরে নিজের বন্দুক থেকে নিজেরই পেটে দুটি গুলি চালান বিক্রম লামা নামের ওই জওয়ান। গুলির শব্দ শুনে সেখানে ছুটে আসেন বাকি জওয়ানরা। ছুটে আসেন গ্রামের লোকেরাও। সঙ্গে সঙ্গে ওই জওয়ানকে নিয়ে যাওয়া হয় মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাণীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে ওই জওয়ানের বাড়ি মেঘালয়ে। তাঁর সহকর্মীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বিক্রম। বাকিদের সঙ্গে বিশেষ কথাও বলতেন না। চুপচাপই থাকতেন। বুধবার দুপুরে খাওয়া দাওয়ার পর যখন সবাই বিশ্রাম করছেন, তখনই নিজের পেটে গুলি চালান বিক্রম। মেঘালয়ে তাঁর বাড়িতে খবর দেওয়া হয়েছে। দেহ সেখানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনায় ভোটের আগে চাঞ্চল্য ছড়িয়েছে মেজিয়াতে।

```