Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জঙ্গলমহলে মমতা যা করেছেন কাশ্মীরেও চাই সেই মডেল: সাধন পাণ্ডে

দ্য ওয়াল ব্যুরো: চব্বিশ ঘণ্টা কাটেনি পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলার। এর মধ্যেই বাংলার মন্ত্রী তথা মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে বাতলে দিলেন কাশ্মীর সমস্যার সমাধানের উপায়। বর্ষীয়ান এই রাজনীতিবিদ স্পষ্ট জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাব

জঙ্গলমহলে মমতা যা করেছেন কাশ্মীরেও চাই সেই মডেল: সাধন পাণ্ডে

শেষ আপডেট: 15 February 2019 09:38

দ্য ওয়াল ব্যুরো: চব্বিশ ঘণ্টা কাটেনি পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলার। এর মধ্যেই বাংলার মন্ত্রী তথা মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে বাতলে দিলেন কাশ্মীর সমস্যার সমাধানের উপায়। বর্ষীয়ান এই রাজনীতিবিদ স্পষ্ট জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে এনেছেন, সে ভাবেই কাশ্মীর সমস্যাকেও আলোচনার টেবিলে সমাধান করতে হবে। তাঁর কথায়, “বন্দুক দিয়ে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয়। আবার একটা সার্জিক্যাল স্ট্রাইক করে হয়তো মানুষকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হবে। কিন্তু কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত বা পদক্ষেপ ঠিক নয়।” শুক্রবার সকালে লেডি ব্রেবোর্ন কলেজে উপভোক্তা বিষয়ক একটি আলোচনাসভায় যোগ দিতে গিয়েছিলেন সাধনবাবু। সেখানে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর উচিত সর্বদলীয় বৈঠক ডেকে পরামর্শ করে আশু সমস্যার সমাধান করা।” লোকসভা ভোটের আগে এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু না করাই উচিত বলে মনে করেন দীর্ঘদিনের এই বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরই জঙ্গলমহলকে শান্ত করতে ধারাবাহিক কর্মসূচি নিয়েছিলেন। পুলিশি অভিযান এবং সরকারি প্রকল্পের মাধ্যমে জঙ্গলমহলের মানুষের কাছে পৌঁছনোর সমান্তরাল কর্মসূচি নিয়েছিলেন দিদি। তাতে ফলও মিলেছিল। সুচিত্রা মাহাতোদের মতো মাওবাদী অ্যাকশন স্কোয়াডের সদস্যরা ‘সন্ত্রাসের জনযুদ্ধ থেকে গণতন্ত্রের লংমার্চ’-এ ফিরেছিলেন। গত নভেম্বর ডিসেম্বরে যখন পাঁচ রাজ্যের নির্বাচন চলছিল তখনও বারবার করে উগ্রবাম শক্তি আলোচনায় উঠে এসেছিল। সেই সময় নির্বাচন ছিল ছতীসগড়ের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যে। বাংলা থেকে বিজেপি-কে আক্রমণ করে সেই সময় মমতা বলেছিলেন, “ওদের তো শুধু মুখে বড় বড় কথা। মাওবাদীদের কন্ট্রোল করতে পারেনি। আমরা এসেই এক বছরের মধ্য সব ঠাণ্ডা করে দিয়েছিলাম।” এ বার কাশ্মীর সমস্যা সমাধানে জঙ্গলমহলকেই মডেল করতে চাইলেন মমতার মন্ত্রিসভার সদস্য।

```