Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জিয়াগঞ্জে উত্তেজনা বাড়ছে, নিহত বন্ধু প্রকাশ আরএসএস কর্মী বলে দাবি সঙ্ঘের

দ্য ওয়াল ব্যুরো: দশমীর সকালে খুন হয়েছেন একই পরিবারের তিনজন। জিয়াগঞ্জের একটি বাড়ি থেকে এক শিক্ষক, তাঁর স্ত্রী এবং ৮ বছরের ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা ছিলেন ওই মহিলা। মৃতদেহের পাশ থেকে উদ্ধার রক্তমাখা হয়েছ

জিয়াগঞ্জে উত্তেজনা বাড়ছে, নিহত বন্ধু প্রকাশ আরএসএস কর্মী বলে দাবি সঙ্ঘের

শেষ আপডেট: 10 October 2019 08:05

দ্য ওয়াল ব্যুরো: দশমীর সকালে খুন হয়েছেন একই পরিবারের তিনজন। জিয়াগঞ্জের একটি বাড়ি থেকে এক শিক্ষক, তাঁর স্ত্রী এবং ৮ বছরের ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা ছিলেন ওই মহিলা। মৃতদেহের পাশ থেকে উদ্ধার রক্তমাখা হয়েছে ধারালো অস্ত্রও। আরএসএস-এর কর্মী ছিলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের খুন হওয়া শিক্ষক বন্ধু প্রকাশ পাল। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আরএসএস-এর পশ্চিমবঙ্গ শাখার কার্যবাহ (সম্পাদক) জিষ্ণু বসু দাবি করেছেন সঙ্ঘের সক্রিয় কর্মী ছিলেন তিনি। এই ঘটনায় টুইট করেছেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। লিখেছেন, "এমন নৃশংস ঘটনা ঘটে গেল বাংলার বুকে। আমি শিউরে উঠেছি। আরএসএস কর্মী বন্ধু প্রকাশ পাল, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী এবং ছোট্ট ছেলেকে নির্মম ভাবে খুন করা হয়েছে। এমন ঘটনার পরেও বাংলার বিদ্বজ্জনেরা চুপ।" ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার কানাইগঞ্জ লেবুবাগান এলাকায়। দশমীর দিন বেলা ১২টা নাগাদ তিনজনের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছ, মৃতদের নাম বন্ধু প্রকাশ পাল (শিক্ষক-৩৫), স্ত্রী বিউটি পাল (৩০) এবং ছেলে অঙ্গন পাল (৮)। জানা গিয়েছে, প্রকাশবাবু গোসাঁইগ্রাম সাহাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আদতে তাঁরা সাগরদিঘীর বাসিন্দা। বছর ছয় আগে ছেলের পড়াশোনার জন্য জিয়াগঞ্জে আসেন তাঁরা। স্থানীয়রা জানিয়েছেন, এ দিন সকালে এক অজ্ঞাতপরিচয় যুবক আসেন ওই শিক্ষকের বাড়িতে। তারপর বাড়ির ভিতর থেকে ঝগড়ার আওয়াজ পান প্রতিবেশীরা। বেশ খানিকক্ষণ চলে চিৎকার চেঁচামেচি। এরপরই বাড়ি থেকে ওই যুবককে ছুটে বেরোতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন তাঁরা। এরপর পুলিশ এসে উদ্ধার করে তিনজনের দেহ। স্থানীয়রা আরও জানিয়েছেন, দশমীর দিন ওই পরিবারের কেউ প্যান্ডেলে না আসাতেও সন্দেহ হয়েছিল তাঁদের। তারপরেই ওই বাড়িতে গিয়ে তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তিনজনের দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত সম্পত্তি নিয়ে পারিবারিক অশান্তির জেরেই খুন হয়েছেন ওই শিক্ষক এবং তাঁর স্ত্রী ও ছেলে। কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত তা জানতে তদন্ত শুরু করেছিএ পুলিশ। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহগুলি। রিপোর্ট পেলে জানা যাবে কী ভাবে খুন হয়েছেন ওই তিনজন। ঘটনার দিন শিক্ষকের বাড়িতে আসা ওই অজ্ঞাতপরিচয় যুবকের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাব্দ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। জিজ্ঞাসাবাদ করা হয় মৃতদের পরিবারের লোকজনকেও।

```