Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

টাকা ফেরতের নামে ডেকে খুন, হাওড়ার শালিমারে উদ্ধার দেহ, অভিযুক্ত আরপিএফ কনস্টেবল

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন নিখোঁজ থাকার পরে হাওড়ার শালিমারের কাছে উদ্ধার হল গার্ডেনরিচের বাসিন্দা গুনানজি সাউয়ের মৃতদেহ। তাঁকে খুনের অভিযোগে সুকান্ত সাউ নামে এক আরপিএফ কর্মীকে জেরা করছে পুলিশ। নিহতের নাতি সুরেশ সাউ জানিয়েছেন, ধার নেওয়া আট লক

টাকা ফেরতের নামে ডেকে খুন, হাওড়ার শালিমারে উদ্ধার দেহ, অভিযুক্ত আরপিএফ কনস্টেবল

শেষ আপডেট: 5 June 2020 14:16

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন নিখোঁজ থাকার পরে হাওড়ার শালিমারের কাছে উদ্ধার হল গার্ডেনরিচের বাসিন্দা গুনানজি সাউয়ের মৃতদেহ। তাঁকে খুনের অভিযোগে সুকান্ত সাউ নামে এক আরপিএফ কর্মীকে জেরা করছে পুলিশ। নিহতের নাতি সুরেশ সাউ জানিয়েছেন, ধার নেওয়া আট লক্ষ টাকা ফেরত দেওয়ার নাম করে গার্ডেনরিচের বাড়ি থেকে গুনানজিকে ডেকে নিয়ে যান সুকান্ত। তার পর থেকে তাঁর আর কোনও খোঁজ ছিল না। এব্যাপারে গার্ডেনরিচ থানার পাশাপাশি শিবপুর থানাতেও অভিযোগ জানানো হয়। পেশায় জুটমিল কর্মী গুনানজি সাউয়ের বয়স ৬৫ বছর। তিনি সুদে টাকা খাটাতেন। বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে পুলিশ আগেই সুকান্তকে ডেকে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করে। তখন সুকান্ত জানিয়েছিলেন যে তিনি গুনানজিকে ডেকে এনেছিলেন ঠিকই তবে পরে নেশার ঘোরে কোথায় ছেড়ে দিয়েছেন সেকথা তাঁর খেয়াল নেই। গুনানজি যে সুকান্তর বাইকে চেপে শালিমারে এসেছিলেন পুলিশ তা সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়। শালিমার স্টেশন সংলগ্ন ওয়াগন ডিপোর কাছে ঝোপ থেকে শুক্রবার দুর্গন্ধ পান এলাকার লোকজন। তাঁরা গিয়ে দেখেন মাথা থেঁতলানো অবস্থায় পড়ে আছে একটি পচাগলা দেহ। তার পাশেই একটি পাথর পড়ে আছে। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। যে পাথর দিয়ে মেরে মাথা থেঁতলে দেওয়া হয়েছিল সেই পাথরটিও পুলিশ উদ্ধার করেছে। পরে খবর দেওয়া হয় গুনানজির বাড়ির লোককে। তাঁরা এসে পোশাক দেখে দেহটি সনাক্ত করেন। পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সুকান্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

```