Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

উমফানে দুর্নীতির অভিযোগে এগরা-বাজকুল সড়ক অবরোধ, বিজেপির উস্কানি দেখছে তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ঘূর্ণিঝড় উমফানের ক্ষতিপূরণ দিতে গিয়ে তৃণমূল স্বজনপোষণ করছে – এই অভিযোগে এবার উত্তপ্ত হল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর গ্রাম। অবরোধকারীদের হাতে ছিল তৃণমূল কংগ্রেসের পতাকা। অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করে। দ

উমফানে দুর্নীতির অভিযোগে এগরা-বাজকুল সড়ক অবরোধ, বিজেপির উস্কানি দেখছে তৃণমূল

শেষ আপডেট: 3 July 2020 10:24

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ঘূর্ণিঝড় উমফানের ক্ষতিপূরণ দিতে গিয়ে তৃণমূল স্বজনপোষণ করছে – এই অভিযোগে এবার উত্তপ্ত হল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর গ্রাম। অবরোধকারীদের হাতে ছিল তৃণমূল কংগ্রেসের পতাকা। অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করে। দুর্নীতির অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, বিজেপির মদতেই অবরোধ হচ্ছে। উমফানের দুর্নীতি কার্যত প্রমাণ হয়ে যাওয়ায় কোথাও তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানকে সরিয়েছে দল আবার কোথাও কারণ দর্শানোর নোটিস ধরানো হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে জানান স্বয়ং মুখ্যমন্ত্রী। অভিযোগ উঠলে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দলীয় পর্যায়ে জেলা পরিষদের সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে উমফানের ক্ষতিপূরণে শাসকদলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে এগরা-বাজকুল রাজ‍্য সড়কের পটাশপুর ১ নম্বর ব্লকের মতিরামপুর এলাকায় শুক্রবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে দেখালেন গ্ৰামের বাসিন্দারা। রাজ্য সড়ক অবরোধের খবর পেয়ে পটাশপুর ২ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দন সাউ ঘটনাস্থলে এলে বিক্ষোকারীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও এগরা মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) শেখ আখতার আলি ঘটনাস্থলে আসেন। তিনি বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করেন কিন্তু বিক্ষোভকারীরা সরতে চাননি। তখন পুলিশের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। সব মিলিয়ে বেশ কয়েক জন বিক্ষোভকারী ও পুলিশকর্মী আহত হয়েছে বলে সূত্রের খবর। অবরোধকারী তথা এলাকার বিজেপি কার্যকর্তা শেখ সফিউর বলেন, “উমফানের ক্ষতিপূরণের টাকা এসেছে পঞ্চায়েত সদস্য ও তাঁদের আত্মীয়দের নামে। আমরা গরিব কিন্তু ক্ষতিপূরণের কোনও টাকা পাচ্ছি না। আমার ঘরে আজ এক কেজি চাল পর্যন্ত নেই কিন্তু ওরা সরকারি বেতন পাচ্ছে কেউ তিরিশ হাজার টাকা, কেউ পঞ্চাশ থেকে আশি হাজার টাকা। তারপরেও তারা ক্ষতিপূরণের টাকা নিচ্ছে কিন্তু আমরা ক্ষতিপূরণ পাচ্ছি না। সেই কারণেই আমরা পথ অবরোধ করেছি।” পটাশপুর ২ তৃণমূলের ব্লক সভাপতি তাপস মাঝি বলেন, “এদের সঙ্গে বিজেপির প্রচ্ছন্ন মদত রয়েছে। গ্রামবাসীদের উস্কানি দিয়ে বিজেপিই এসব করাচ্ছে। যাঁরা ক্ষতিগ্রস্ত মানুষজন আমরা তাঁদের পাওনা প্রশাসনিক ভাবে পাইয়ে দেব। প্রত্যেকটি ক্ষেত্রে নির্দিষ্ট প্রশাসনিক ধাপ রয়েছে। সেই ধাপে ধাপেই কাজ চলছে। প্রত্যেকেই পাওনা পাবেন। যাঁরা পেয়েছেন তাঁরা দলবাজি করে পাননি, প্রকৃত প্রাপকরাই পেয়েছেন। যাঁরা পাবেন তাঁরাও প্রকৃত ভাবেই পাবেন। তার মাঝেই বিজেপি উস্কানি দিয়ে এসব করাচ্ছে।”

```