Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মারুতির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, রণক্ষেত্র হুগলির গোঘাট, পুড়ল পুলিশের গাড়ি

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হুগলির গোঘাট। জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি। [caption id="attachment_47669" align="alignnone" width="1080"] ঘাতক মারুতি[/caption] [caption id="attachment_47670" align="alignn

মারুতির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, রণক্ষেত্র হুগলির গোঘাট, পুড়ল পুলিশের গাড়ি

শেষ আপডেট: 31 October 2018 15:55

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হুগলির গোঘাট। জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি। [caption id="attachment_47669" align="alignnone" width="1080"] ঘাতক মারুতি[/caption] [caption id="attachment_47670" align="alignnone" width="1080"] দুর্ঘটনাগ্রস্ত বাইক[/caption] বুধবার বিকেলে গোঘাটে একটি মারুতি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে গোঘাটের পচাখালিতে আরামবাগ-মেদিনীপুর ৭ নম্বর রাজ্য সড়কে। স্থানীয়দের অভিযোগ, পুলিশকে খবর দেওয়া হলেও দেরি করে ঘটনাস্থলে আসে তারা। অথচ দুর্ঘটনার কিছুক্ষণ আগে পর্যন্ত ওই এলাকাতেই গাড়ি চেকিং করছিল পুলিশের গাড়ি। এমনটাই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। বাইক আরোহীকে উদ্ধার করে কামারপুকুর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই। [caption id="attachment_47672" align="alignnone" width="1032"] মৃত বাইক আরোহী[/caption] [caption id="attachment_47668" align="alignnone" width="1080"] পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে উন্মত্ত জনতা[/caption] এরপর সন্ধ্যার সময় এলাকায় আসে দুটি পুলিশের গাড়ি। আর তারপরেই কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় দুর্ঘটনাস্থল। উত্তেজিত জনতা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। বেধড়ক মারধর করা হয় পুলিশকর্মীদেরও।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```