Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনের মাঝে কাজিরাঙায় চোরাশিকারিদের বলি একশৃঙ্গ গন্ডার, কেটে নেওয়া হল খড়্গ  

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মাঝে অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে হানা দিল চোরাশিকারির দল। তাদের কোপে পড়ল একটি পূর্ণবয়স্ক পুরুষ একশৃঙ্গ গন্ডার। জানা গিয়েছে গন্ডারটিকে মেরে তার খড়্গ কেটে নিয়ে গিয়েছে চোরাশিকারিরা। শনিবার এই ঘটনা সামনে আসে। জাতীয় উ

লকডাউনের মাঝে কাজিরাঙায় চোরাশিকারিদের বলি একশৃঙ্গ গন্ডার, কেটে নেওয়া হল খড়্গ  

শেষ আপডেট: 10 May 2020 11:56

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মাঝে অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে হানা দিল চোরাশিকারির দল। তাদের কোপে পড়ল একটি পূর্ণবয়স্ক পুরুষ একশৃঙ্গ গন্ডার। জানা গিয়েছে গন্ডারটিকে মেরে তার খড়্গ কেটে নিয়ে গিয়েছে চোরাশিকারিরা। শনিবার এই ঘটনা সামনে আসে। জাতীয় উদ্যান সূত্রে খবর, সেখানকার আগারটোলি রেঞ্জ এলাকায় গন্ডারটির দেহ পড়ে থাকতে দেখা যায়। তার চারপাশে একে ৪৭ বন্দুকের আটটি খালি কার্ট্রিজ উদ্ধার হয়েছে। এই গুলির আঘাতেই মৃত্যু হয়েছে গন্ডারটির। জাতীয় উদ্যানের এই এলাকাতেই সবথেকে বেশি গন্ডার ও হাতি থাকে বলে জানা গিয়েছে। চোরাশিকারিদের হাত থেকে গন্ডারকে বাঁচাতে গত বছর একটি বিশেষ দল তৈরি করেছিল অসম সরকার। এই দলের নাম দেওয়া হয়েছিল রাইনো প্রোটেকশন গ্রুপ। ৮২ জওয়ানকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে চোরাশিকারিদের হাত থেকে গন্ডারকে বাঁচানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর থেকে এই প্রথম কাজিরাঙায় কোনও গন্ডার খুন হওয়ার খবর এল। শেষ ২০১৯ সালের ১ এপ্রিল চোরাশিকারিদের হাতে প্রাণ গিয়েছিল গন্ডারের। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের তথ্য অনুযায়ী এই সময় গোটা উত্তর-পূর্বে মোটামুটি ৩৫০০ গন্ডার রয়েছে। তার মধ্যে কাজিরাঙাতেই রয়েছে ২৪০০। ইন্টারন্যাশনাল রাইনো ফাউন্ডেশন তাদের ২০১৯ সালের রিপোর্টে জানিয়েছে, গোটা বিশ্বে মোট ২৭৩০০ গন্ডার রয়েছে। সেগুলি পাঁচটি প্রজাতিতে বিভক্ত। শুধুমাত্র ২০১৮ সালে আফ্রিকাতে চোরাশিকারিদের হাতে প্রায় ৯০০ গন্ডারের প্রাণ গিয়েছে। ভারতে প্রশাসন কড়া নজরদারি রাখার ফলে গন্ডারের সংখ্যা বাড়ছে। গোটা বিশ্বে গন্ডারদের সবথেকে বড় প্রজাতি হল এই একশৃঙ্গ গন্ডার। এই গন্ডার উচ্চতায় ১২ ফুট হতে পারে। এদের ওজন হতে পারে ২৫০০ কেজি।

আরও পড়ুন করোনা ঠেকাতে ভরসা চার আয়ুর্বেদিক ওষুধে, আয়ুষ মন্ত্রকের সঙ্গে ট্রায়াল শুরু করছে সিএসআইআর

সাধারণত খড়্গের জন্যই চোরাশিকারিদের নিশানায় থাকে গন্ডার। এই খড়্গ সাধারণত কেরাটিন দিয়ে তৈরি হয়। এশিয়ার অনেক দেশে এই কেরাটিন দিয়ে ওষুধ তৈরি করা হয়। তার জন্যই এই খড়্গের এত চাহিদা। ইউনাইটেড নেশনস রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক স্তরে বেআইনি পশুর অঙ্গের বাজারের বাণিজ্যিক মূল্য প্রায় ১ লক্ষ ৭৩ হাজার কোটি টাকা। গত বছর ভিয়েতনামে বেআইনিভাবে জাহাজে করে নিয়ে যাওয়া ৫৫টি খড়্গকে বাজেয়াপ্ত করে পুলিশ। আন্তর্জাতিক বাজারে তার মূল্য ৫৬ কোটি টাকা।

```