
শেষ আপডেট: 14 January 2021 12:10
ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ[/caption]
শোনা যায় হরিদেবপুরের ওই হলের সামনে দাঁড়িয়ে স্রেফ কৌটো নেড়ে নাকি একটি মনসা পুজোর কমিটি লক্ষাধিক টাকা অনুদান পেয়েছিল।
ওপার বাংলা এপার বাংলায় তোলপাড় ফেলে দেওয়া সেই নব্বইয়ের বেদের মেয়ে ওরফে হিরোইন অঞ্জু ঘোষকে মনে আছে কি! তিনি এখন কোথায়, কী করছেন আজকাল!
[caption id="" align="aligncenter" width="640"]
তোজাম্মেল হক ও অঞ্জু ঘোষ[/caption]
এখানে জানিয়ে রাখা ভাল, বেদের মেয়ে জ্যোৎস্না আগে মুক্তি পেয়েছিল বাংলাদেশে। সেখানে সিনেমার নাম ছিল, ‘বেদের মেয়ে কাঞ্চনের এবং নায়িকা অঞ্জু ঘোষ। বাংলাদেশে বিপুল সাড়া পাওয়ার পর ভারতে তার রিমেক করেন তোজাম্নেল। তবে এ বার নায়ক বদলে যায়। ইলিয়াস কাঞ্চনের পরিবর্তে চিরঞ্জিৎ।
[caption id="" align="alignnone" width="910"]
চিরঞ্জিত ও অঞ্জু ঘোষ[/caption]
মজার কথা, সেই চিরঞ্জিৎ ওরফে দীপক চক্রবর্তী এখন তৃণমূলের বিধায়ক। আর অঞ্জু ঘোষ তথা সেই বেদের মেয়ে যোগ দিয়েছেন বিজেপিতে।
উনিশের লোকসভা ভোটের পর পরই বিজেপিতে যোগ দিয়েছিলেন অঞ্জু। ইদানীং তাঁকে অবশ্য বিশেষ দেখা যাচ্ছে না। কেন যাচ্ছে না, তার সদুত্তরও নেই বিজেপির কাছে। তবে খাতায়কলমে তিনি গেরুয়া শিবিরেই রয়েছেন।
অঞ্জু ঘোষ বিজেপিতে যোগ দিতেই দুই বাংলায় তীব্র বিতর্ক হয়েছিল। অনেকের অভিযোগ ছিল, অঞ্জু বাংলাদেশী নাগরিক। উনিশের ভোটে তৃণমূলের হয়ে প্রচার করার জন্য রানি রাসমণির নায়ক নূর এবং ফিরদৌসকে কালো তালিকাভুক্ত করে দেশে পাঠিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। তারপর অঞ্জুর বিজেপিতে যোগদানের ঘটনায় তোলপাড় পড়ে যায়।
যদিও বিজেপি দাবি করে অঞ্জু ভারতীয়। তাঁর জন্মের শংসাপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্টের প্রতিলিপি দেখিয়ে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার দাবি করে বলেন, ‘‘কলকাতাতেই জন্ম অভিনেত্রী অঞ্জু ঘোষের। জন্মসূত্রে অঞ্জু ঘোষ ভারতীয়। সল্টলেকের সেক্টর ২ এলাকার বাসিন্দা’’।
[caption id="" align="aligncenter" width="1024"]
দিলীপ ঘোষ ও অঞ্জু অঞ্জু ঘোষ[/caption]
বাংলায় 'বেদের মেয়ে জ্যোত্স্না'-র শব্দবন্ধের রাজনৈতিক ব্যবহারও হয়েছিল। একবার এক নেতাকে তরমুজ বলে কটাক্ষ করেছিলেন এক নেত্রী। উপরটা সবুজ, ভিতরটা লাল। সেই নেতা তখন কংগ্রেসে ছিলেন। তিনি পাল্টা বলেছিলেন 'বেদের মেয়ে জ্যোত্স্না'!
সেই বিএমজে এখনও বাংলার রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছে। কে বলতে পারে একুশে চিরঞ্জিৎ বনাম অঞ্জু হবে না!