Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাচারের আগে মুর্শিদাবাদে উদ্ধার কোটি টাকা মূল্যের তক্ষক, গ্রেফতার ২

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: সামান্য একটা নাইলনের ব্যাগের আড়ালে কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির তক্ষক পাচারের চেষ্টা করা হয়েছিল বাংলাদেশে। কিন্তু ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের আগেই তা ধরা পড়ল পুলিশের জালে। এই ঘটনায় যুক্ত থাকার অপরাধে

পাচারের আগে মুর্শিদাবাদে উদ্ধার কোটি টাকা মূল্যের তক্ষক, গ্রেফতার ২

শেষ আপডেট: 13 January 2021 15:50

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: সামান্য একটা নাইলনের ব্যাগের আড়ালে কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির তক্ষক পাচারের চেষ্টা করা হয়েছিল বাংলাদেশে। কিন্তু ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের আগেই তা ধরা পড়ল পুলিশের জালে। এই ঘটনায় যুক্ত থাকার অপরাধে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করার পরেই তক্ষকটিকে বন দফতরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে একটি বিরল প্রজাতির তক্ষক পাচারের চেষ্টা চলছে সীমান্ত পেরিয়ে। খবর পাওয়ার পরেই সাগরদিঘী থানা এলাকায় হানা দিয়ে বিষ্ণু সরকার নামের এক ব্যক্তির কাছে থাকা নাইলনের ব্যাগের মধ্যে তক্ষকটি উদ্ধার হয়। তার ওজন প্রায় ৪০০ গ্রাম। বিষ্ণুকে গ্রেফতার করার পরে তাকে জেরা করে চন্দন অধিকারী নামের আর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিষ্ণুর বাড়ি ধুলিয়ানের তারাপুর এলাকায় ও চন্দনের বাড়ি সামশেরগঞ্জের নতুন মালঞ্চ গ্রামে। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া ওই তক্ষকের মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় ১ কোটি টাকা। তক্ষকটিকে পাচার করার অপরাধে দুই ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫১ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিন তাদের জঙ্গিপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। তাদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই পাচারকারীদের পিছনে কোনও চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এই ঘটনার বিষয়ে সাগরদিঘী থানার অফিসার ইনচার্জ সুমিত বিশ্বাস জানিয়েছেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর সঙ্গে আরও যারা যুক্ত রয়েছে তাদেরও গ্রেফতার করা হবে। ইতিমধ্যেই বেশ কিছু নাম সামনে এসেছে। তবে তদন্তের স্বার্থে এখনই তা বলা যাবে না।”

```