Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শিলং-এর সিবিআই দফতরে পৌঁছলেন রাজীব কুমার

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার দুপুরের বিমানেই শিলং-এর উদ্দেশে রওনা দিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। উঠেছিলেন ত্রিপুরা প্যালেস হোটেলে। শনিবার সিবিআই-এর দেওয়া সময় মেনেই কেন্দ্রীয় এজেন্সির দফতরে পৌঁছলেন কলকাতার নগরপাল। সকাল পৌনে এগার

শিলং-এর সিবিআই দফতরে পৌঁছলেন রাজীব কুমার

শেষ আপডেট: 9 February 2019 06:08

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার দুপুরের বিমানেই শিলং-এর উদ্দেশে রওনা দিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। উঠেছিলেন ত্রিপুরা প্যালেস হোটেলে। শনিবার সিবিআই-এর দেওয়া সময় মেনেই কেন্দ্রীয় এজেন্সির দফতরে পৌঁছলেন কলকাতার নগরপাল। সকাল পৌনে এগারোটা নাগাদ সিবিআই দফতরে ঢোকেন তিনি। শিলং তো গিয়েছিলেনই। এ দিন রাজীব কুমারের সঙ্গে সিবিআই দফতরেও যান জাভেদ শামিম এবং মুরলীধর শর্মা। কিন্তু তাঁদের বাইরে বসিয়ে রেখেই রাজীবকুমারকে ভিতরে নিয়ে যান গোয়েন্দারা। সূত্রের খবর, সিবিআই-এর কাছে রাজীব কুমারের আইনজীবী আবেদন জানিয়েছেন, ১১ তারিখের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষ করার জন্য। সিপি-র আইনজীবী নাকি জানিয়েছেন, ১২ তারিখ থেকে মাধ্যমিক শুরু। তাই আইন শৃঙ্খলার ব্যাপারটি যেন গোয়েন্দারা মাথায় রাখেন। ওই সময় শহরে পুলিশ কমিশনারের উপস্থিতি জরুরি। যদিও সিবিআই-এর তরফে এখনও এই আবেদনের কোনও জবাব দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই জেরা শুরু হবে রাজীবের। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শিলং -এর ওকল্যান্ডের সিবিআই অফিস। দফতর ঘিরে রেখেছে মেঘালয় পুলিশের বিরাট বাহিনী। এখন দেখার কতক্ষণ তাঁকে জেরা করেন গোয়েন্দারা। কখন সিবিআই দফতরের বাইরে আসেন রাজীব কুমার।

আরও পড়ুন 

https://thewall.in/kolkata-police-raid-offices-of-firm-linked-to-cbis-nageswara-rao-day-before-top-cops-questioning/

```