Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩ ফুট উঁচু রবীন্দ্রনাথের কাচ ভাস্কর্যের মূর্তি, ঠিকানা বোলপুরের গীতবিতান

দ্য ওয়াল ব্যুরো: কাচ ভাস্কর্যে রবীন্দ্রনাথের সাড়ে ১৩ ফুট উঁচু মূর্তি তৈরি হচ্ছে বোলপুরের গীতবিতান হাউজিং প্রকল্পে। পৃথিবীতে এই ধরনের রবীন্দ্রনাথের মূর্তি এই প্রথম তৈরি হচ্ছে বলে খবর। মূর্তি তৈরির দায়িত্বে রয়েছে হিডকো। জানা গিয়েছে এই ম

১৩ ফুট উঁচু রবীন্দ্রনাথের কাচ ভাস্কর্যের মূর্তি, ঠিকানা বোলপুরের গীতবিতান

শেষ আপডেট: 12 January 2020 09:24

দ্য ওয়াল ব্যুরো: কাচ ভাস্কর্যে রবীন্দ্রনাথের সাড়ে ১৩ ফুট উঁচু মূর্তি তৈরি হচ্ছে বোলপুরের গীতবিতান হাউজিং প্রকল্পে। পৃথিবীতে এই ধরনের রবীন্দ্রনাথের মূর্তি এই প্রথম তৈরি হচ্ছে বলে খবর। মূর্তি তৈরির দায়িত্বে রয়েছে হিডকো। জানা গিয়েছে এই মূর্তিটি তৈরি করছেন প্রখ্যাত কাচ ভাস্কর্য শিল্পী শিশির সাহা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নির্মিত বোলপুর লাগোয়া শিবপুরের গীতবিতান আবাসনের অন্যতম আকর্ষণ এই কাচের রবীন্দ্র মূর্তি। এই মূর্তি নির্মাণ করতে সময় লেগেছে এক বছর। শিশিরবাবু জানিয়েছেন, বিজ্ঞান, কারিগরি দক্ষতা ও সৃজনশীলতা, এই তিনের মিলনে এই মূর্তি হবে অতুলনীয়। ৫০টি কাচকে একসঙ্গে জোড়া লাগিয়ে তাকে মোল্ড করে এই রবীন্দ্রনাথের মূর্তি নির্মাণ করা হয়েছে। শিশিরবাবুকে এই কাজে কলাভবনের দুই ছাত্র সাহায্য করেছেন। জানা গিয়েছে, এই রবীন্দ্রনাথের মূর্তির অন্যতম বৈশিষ্ট্য হল মূর্তির গায়ে বিশ্বকবির নানা বিখ্যাত গান ও কবিতা এবং প্রবন্ধের অংশ লেখা রয়েছে। কাচ মোল্ড করে লাগানোর সময়ই সেসব ভিতরে লেখা রয়েছে। কাচের উপর থেকেই সেইসব লাইন দেখা যাবে। এই মূর্তি বোলপুরের অন্যতম আকর্ষণ হবে বলেই জানিয়েছেন নির্মাতারা।

```