Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শান্তিপুরে মসজিদে খোলা হল কোয়ারেন্টাইন সেন্টার, রয়েছেন মহারাষ্ট্র থেকে ফেরা ছয় শ্রমিক

দ্য ওয়াল ব্যুরো: কোয়ারেন্টাইন সেন্টার খুলতে গিয়ে প্রশাসনকে বারে বারে বাধার মুখে পড়তে হয়েছে নদিয়ার শান্তিপুরে। কোথাও কোথাও পথ অবরোধ পর্যন্ত হয়েছে। এই অবস্থায় ত্রাতার ভূমিকায় এগিয়ে এসেছে স্থানীয় একটি মসজিদ। সেখানেই করা হয়েছে কোয়ারন্টাইন সেন্

শান্তিপুরে মসজিদে খোলা হল কোয়ারেন্টাইন সেন্টার, রয়েছেন মহারাষ্ট্র থেকে ফেরা ছয় শ্রমিক

শেষ আপডেট: 2 June 2020 10:30

দ্য ওয়াল ব্যুরো: কোয়ারেন্টাইন সেন্টার খুলতে গিয়ে প্রশাসনকে বারে বারে বাধার মুখে পড়তে হয়েছে নদিয়ার শান্তিপুরে। কোথাও কোথাও পথ অবরোধ পর্যন্ত হয়েছে। এই অবস্থায় ত্রাতার ভূমিকায় এগিয়ে এসেছে স্থানীয় একটি মসজিদ। সেখানেই করা হয়েছে কোয়ারন্টাইন সেন্টার। কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ধর্মস্থান খুলে দিল নদিয়ার শান্তিপুরের গোপালপুরে পুরাতন মসজিদ কমিটি। শান্তিপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডে রয়েছে এই মসজিদ। এই এলাকায় হাজার খানেক বাসিন্দার অধিকাংশই মুসলমান সম্প্রদায়ের। মসজিদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই তারা এগিয়ে এসেছে। মসজিদের এক পাশে নির্দিষ্ট একটি জায়গায় সরকারি বিধি নিষেধ মেনে তৈরি করা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার। আপাতত এই মসজিদে রয়েছেন মহারাষ্ট্র থেকে শান্তিপুরে ফিরে আসা ছ’জন শ্রমিক। মসজিদের ভিতরে আলো, পাখা, শৌচাগার প্রভৃতি ব্যবস্থা থাকায় এখানে থাকতে কোনও সমস্যা হচ্ছে না পরিযায়ী শ্রমিকদের। রাজ্যের বিভিন্ন জায়গায় করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের এজন্য দায়ী করা হচ্ছে। প্রথমত অনেকে এসেছেন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে। দ্বিতীয়ত এরাজ্যে ফেরার পরে অনেকেই হোম কোয়ারেন্টাইনের নিয়ম মানছেন না। তাঁরা পথে বেরিয়ে পড়ছেন। লোকের সঙ্গে মেলামেশা করছেন। ফলে সংক্রমণের আশঙ্কা দিনে বাড়ছে। শান্তিপুরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে কয়েক জনের করোনা সংক্রমণ ধরা পড়ায় তা নিয়ে প্রশাসন উদ্বিগ্ন। তবে কোয়ারেন্টাইন সেন্টার খুলতে বাধা দিচ্ছেন লোকজন। কোথাও কোথাও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছেন আবার পথ অবরোধও করেছেন। তাই পরিযায়ী শ্রমিকদের নিরাপদে রাখার জন্য কোথায় কোয়ারেন্টাইন সেন্টার করা হবে তা নিয়ে জেলা প্রশাসন থেকে পুরসভা – বিভিন্ন স্তরে চিন্তা শুরু হয়ে যায়। এই সময় এগিয়ে আসে মসজিদ কমিটি। এই মসজিদের ইমাম মহম্মদ হাকিম বলেন, “মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি এবং পাড়ার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে আমরা তাঁদের (পরিযায়ী শ্রমিক) থাকতে দিয়েছি। তাঁদের জন্য আমরা সব রকম ব্যবস্থা করেছি। আগে মানুষকে বাঁচানো দরকার তারপরে ধর্ম।” শান্তিপুর পুরসভার চেয়ারম্যান অজয় দে বলেন, “আমাদের পুর এলাকায় ২২টা কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। তার মধ্যে গোপালপুরের মসজিদ অন্যতম। এটা খুবই উল্লেখযোগ্য বিষয়। তাঁদের ধন্যবাদ জানাই। আমাদের পুরসভায় চারটে ওয়ার্ডপিছু এক জন করে স্বাস্থ্যকর্মী রাখা হয়েছে। তাঁরাই কোয়ারেন্টাইন সেন্টারে কারও কোনও সমস্যা হচ্ছে কিনা দেখছেন।” পরিযায়ী শ্রমিক গিয়াসউদ্দিন শেখ বলেন, এখানে আমাদের কোনও সমস্যা হচ্ছে না। আমাদের থাকা-খাওয়া থেকে সমস্ত রকম ব্যবস্থাই করেছে মসজিদ কমিটি।

```