
শেষ আপডেট: 18 June 2020 17:52
চুঁচুড়ায় চিনা পণ্য বর্জনের ডাক।[/caption]
হুগলির চুঁচুড়ার খাদিনা মোড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যেগে চিনের বিরুদ্ধে প্রতিবাদ দেখানো হয়। সেখানে চিনা সামগ্রী ভেঙে পোড়ানো হয়। মোমবাতি জ্বেলে শহিদদের শ্রদ্ধা জানান বিধায়ক অসিত মজুমদার। চিনা ইলেকট্রনিক্স জিনিস থেকে খেলনা – প্রয়োজনীয় হলেও সেসব পণ্য বর্জনের দাবি উঠেছে।
একই ছবি দেখা গেছে আসানসোলে। “রাম নাম সত্য হ্যায়” বলতে বলতে এলাকার লোকজন শির ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ করেন। শি জিনপিংয়ের কুশপুতুল পুড়িয়ে তাঁরা লাদাখের ঘটনার প্রতিবাদ জানান।
[caption id="attachment_231091" align="aligncenter" width="630"]
আসানসোলে পোড়ানো হল চিনা প্রেসিডেন্টের কুশপুতুল।[/caption]
উত্তর ২৪ পরগনার বসিরহাটেও একই দৃশ্য দেখা যায়। অখিল ভারত বিদ্যার্থী পরিষদের স্থানীয় সভাপতি কৃষ্ণপদ মণ্ডলের নেতৃত্বে বুকে কালো ব্যাজ পরে প্রতিবাদে সরব হন ছাত্রছাত্রীরা। বসিরহাট টাউন হলের কাছে ইটিন্ডা রোডে শির কুশপুতুল পোড়ানোর পাশাপাশি চিনা খেলনাও পোড়ানো হয়। চিনের বিরুদ্ধে বিশ্বজুড়ে ভাইরাস ছড়িয়ে দেওয়ার অভিযোগও তারা করেছে। পুরো দেশ থেকে চিনা পণ্য বর্জনের ডাক তাঁরা দিয়েছেন।
হাওড়ার বাঁকড়ায় কুড়ি জন ভারতীয় শহিদ সেনাকে শ্রদ্ধা জানানো হয়। সেখানে চিনের পতাকা মাড়িয়ে এবং তাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান নাগরিকরা। চিনা মোবাইল ফোন ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়। এদিন কলকাতাতেও চিনা পণ্য বর্জনের দাবি উঠেছে।