Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিমাকে মাস্ক পরিয়ে কালীপুজো রায়গঞ্জে, করোনা সচেতনতার বার্তা দিতে এই আয়োজন

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির কালীপুজোয় প্রতিমার মুখে মাস্ক পরিয়ে দিলেন রায়গঞ্জ শহরের তুলসীতলার বাসিন্দা প্রদ্যুৎ মৈত্র। দেবীর মুখে কেন তিনি মাস্ক পরিয়েছেন? উত্তরে তিনি বলেন, “দেবী কালীমাতা নিজে মাস্ক পরে সকলকে করোনাভাইরাস সংক্রমণের প্রতিরোধে মাস

প্রতিমাকে মাস্ক পরিয়ে কালীপুজো রায়গঞ্জে, করোনা সচেতনতার বার্তা দিতে এই আয়োজন

শেষ আপডেট: 23 April 2020 15:28

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির কালীপুজোয় প্রতিমার মুখে মাস্ক পরিয়ে দিলেন রায়গঞ্জ শহরের তুলসীতলার বাসিন্দা প্রদ্যুৎ মৈত্র। দেবীর মুখে কেন তিনি মাস্ক পরিয়েছেন? উত্তরে তিনি বলেন, “দেবী কালীমাতা নিজে মাস্ক পরে সকলকে করোনাভাইরাস সংক্রমণের প্রতিরোধে মাস্ক পরার আহ্বান জানাচ্ছেন।” মৈত্র বাড়ির লোকজন আশা করছেন যে এই উদ্যোগের ফলে এলাকার মানুষ আরও বেশি করে সচেতন হবেন। প্রতি বছর বৈশাখ মাসে ধুমধাম করে দেবী কালীর পুজো হয় রায়গঞ্জ শহরের তুলসীতলার মৈত্র বাড়িতে। এবছর সেই জাঁকজমকে বাধ সেধেছে করোনাভাইরাস। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। জরুরি দরকার ছাড়া বাড়ি থেকে বের হওয়া নিষেধ। ধর্মীয় অনুষ্ঠানে জমায়েত বন্ধ। সব ধর্মস্থানও বন্ধ। বিশেষ দিনে ধর্মস্থান খোলা হলেও সচেতন লোকজন ধর্মস্থানে যাচ্ছেন না। লকডাউনের জন্য এবছর রায়গঞ্জের মৈত্র বাড়ির পুজোয় নেই কোনও আড়ম্বর। সব জাঁকজমক বাদ দেওয়া হয়েছে। দেবীর মূর্তিতে নিয়মরক্ষার পুজোটুকুই করা হচ্ছে। দেবীর কাছে মৈত্র পরিবার প্রার্থনা করছেন দেবী ধরিত্রী যেন সকলকে ভয়াবহ মহামারী রূপে দেখা দেওয়া করোনাভাইরাস থেকে মুক্ত করে দেন। কোভিড করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে প্রতিমার মুখ তাঁরা ঢেকে দিয়েছেন মাস্ক দিয়ে। প্রদ্যুৎ মৈত্র বলেন, “আমরা সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছি যেন মা তাঁর ভক্তদের এই বার্তা দিচ্ছেন যে – দেখ, আমি নিজেও মাস্ক পরেছি। তোরাও সকলে মাস্ক ব্যবহার কর।” এর আগে ঘাটালে মহামেল উৎসবেও এই দৃশ্য দেখা গিয়েছিল। পরিবারের মঙ্গল কামনায় মহামেল উৎসবে শিবের মাথায় জল ঢালতে শিবমন্দিরে গিয়ে ভিড় জমান ভক্তরা। মহামেল উপলক্ষে বসে গাজন মেলা। তিন দিনের এই গাজন মেলায় প্রতিবছর উপচে পড়া ভিড় হয় ঘাটালের সমস্ত শিবমন্দিরে। করোনার সংক্রমণ রুখতে এবছর বন্ধ করে দেওয়া হয়েছিল মেলার আয়োজন। মানুষকে বাড়িতে থাকার বার্তা দিয়ে শিবদুর্গার মূর্তিতে মাস্ক পরিয়ে দিয়েছিলেন এলাকার যুবকরা।

```