Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাগরিকত্ব আইন: শাহিনবাগ-পার্ক সার্কাসের পরে এবার প্রতিবাদ হাওড়ার পিলখানাতেও

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার পিলখানা যেন এখন এক টুকরো শাহিনবাগ। ১৯ জানুয়ারি থেকে জিটি রোডের পাশে মঞ্চ বেঁধে চলছে ধরনা। জাতীয় নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করছেন এলাকার

নাগরিকত্ব আইন: শাহিনবাগ-পার্ক সার্কাসের পরে এবার প্রতিবাদ হাওড়ার পিলখানাতেও

শেষ আপডেট: 23 January 2020 11:20

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার পিলখানা যেন এখন এক টুকরো শাহিনবাগ। ১৯ জানুয়ারি থেকে জিটি রোডের পাশে মঞ্চ বেঁধে চলছে ধরনা। জাতীয় নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করছেন এলাকার বাসিন্দারা। পুরুষ-মহিলারা তো রয়েছেনই, তাঁরা সঙ্গে রেখেছেন শিশুদেরও। সকালের দিকে  মাঝে মধ্যেই মোটের চুপ থাকলেও সন্ধ্যার পর থেকে তাঁদের স্লোগান শোনা যাচ্ছে – হল্লা বোল সি-এ-এ, হল্লা বোল এন-আর-সি এবং হল্লা বোল এন-পি-আর প্রভৃতি। গত কয়েক দিনের তুলনায় আজকের আবহাওয়া বেশ খারাপ ছিল। সূর্যের দেখা প্রায় পাওয়াই যায়নি, ছিটেফোঁটা হলেও সকালের দিকে বৃষ্টিও পড়েছে। তবে সে সব উপেক্ষা করেই চলছে ধরনা। নেতাজির জন্মদিন উপলক্ষে অনেক জায়গাতেই ছুটি থাকায় ২২ তারিখ সন্ধ্যা থেকেই ধর্না মঞ্চে অন্য দিনের তুলনায় ভিড় কিছুটা হলেও বেশিই ছিল। হাওড়ার পিলখানা এলাকায় একটি বিশাল বস্তি রয়েছে, জনসংখ্যার বিচারে মুম্বইয়ের ধারাভির ঠিক পরেই এর স্থান হবে বলে অনেকে মনে করেন। পিলখানায় অধিকাংশ বাসিন্দাই সংখ্যালঘু মুসলমান, মূলত তাঁরাই এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ পথে নেমেছেন। এলাকাটি ঘিঞ্জি হলেও ধর্নার জন্য সারা দিন তেমন কোনও সমস্যা হচ্ছে না। দিনের বেলায় মোটামুটি ২০ থেকে ৩০ জন মঞ্চে থাকছেন। তবে সামান্য হলেও সমস্যা বাড়ছে সন্ধ্যার পরে। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত মঞ্চে থাকছেন মহিলারা। ঘরের কাজ শেষ করে সন্ধ্যার দিকে তাঁরা ধর্নায় বসছেন। সকালের দিকে থাকছেন মূলত পুরুষরা। যাতে এই অবস্থানের জন্য কোনও রকম অশান্তি না হয় সেদিকে নজর রাখার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, যতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার সিএএ প্রত্যাহার করছে এবং জাতীয় নাগরিকপঞ্জির সিদ্ধান্ত থেকে পিছু হঠছে ততদিন পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে। তাঁদের দাবি, অবিলম্বে কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন প্রান্তের বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসুক যাতে সমাধানসূত্র পাওয়া যায়। ডিসেম্বর মাসে সংসদে দুই কক্ষে পাস হয়ে যায় নাগরিকত্ব (সংশোধন)। দেরি না করে তাতে সই করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সরকার বিজ্ঞপ্তি জারি করে এই বিলকে আইনে পরিণত করে। সংসদে এই বিল পাশ হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে। একাধিক অবিজেপি সরকার এই বিল কার্যকর করবে না বলে দিয়েছে যদিও কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিবাল জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় সরকারের এই আইন মানতে বাধ্য রাজ্য সরকার। এই আইনের বিরুদ্ধে প্রথম থেকেই সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

```