Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেসরকারি বাস চালু পশ্চিম বর্ধমানে, যাত্রীর সংখ্যা কম, ভাড়া না বাড়ালে লোকসানের আশঙ্কা বাস মালিকদের

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম বর্ধমানে সোমবার সকাল থেকে চালু হয়ে গেল বেসরকারি বাস পরিষেবা। আপাতত পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু করা হয়েছে বলে বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলাশাসকের সঙ্গে বৈঠকের পরে বাস মালিকরা সোমবার থেকে বাস চালু করার

বেসরকারি বাস চালু পশ্চিম বর্ধমানে, যাত্রীর সংখ্যা কম, ভাড়া না বাড়ালে লোকসানের আশঙ্কা বাস মালিকদের

শেষ আপডেট: 8 June 2020 05:43

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম বর্ধমানে সোমবার সকাল থেকে চালু হয়ে গেল বেসরকারি বাস পরিষেবা। আপাতত পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু করা হয়েছে বলে বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলাশাসকের সঙ্গে বৈঠকের পরে বাস মালিকরা সোমবার থেকে বাস চালু করার সিদ্ধান্ত নেন। সোমবার সকালে পুরো জেলায় মোটামুটি এক সঙ্গে বাস চলাচল শুরু হয়েছে। কাছাকাছির মধ্যে চলা ছোট বাস ও দূরবর্তী জায়গার মধ্যে চলা বড় বেসরকারি বাস এদিন পথে নেমেছে তবে যাত্রীর সংখ্যা কম বলে জানিয়েছেন বাস মালিকরা। তাঁদের বক্তব্য, যাত্রীর সংখ্যা এত কম হলে তাঁরা ক্ষতির মুখে পড়বেন। তা সত্ত্বেও বেশ কয়েক দিন পরীক্ষামূলক ভাবে বাস চালানোর সিদ্ধান্ত তাঁরা নিয়েছেন। এদিন সকাল থেকেই দেখা যায় বাস চালকরা গ্লাভস ও মাক্স পরে বাস চালাচ্ছেন। বাস পরিষেবা শুরুর আগে বাস স্ট্যান্ডগুলিকে স্যানিটাইজ করা হয়। এখন প্রতিদিন নিয়মিত ভাবে বাস স্ট্যান্ড জীবাণুমুক্ত করা হবে যাতে কোনও ভাবেই করোনা সংক্রমণ বাস চলাচলের ফলে ছড়িয়ে না পড়ে। বাসের মধ্যে কম যাত্রী নিয়ে সুরক্ষার সঙ্গে গন্তব্যে পৌঁছে দেওয়াই এখন তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন বাস মালিকরা। তবে যাত্রীর সংখ্যা কম হলে পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয় বলে তাঁরা জানিয়েছেন। সরকারি বাস অনেক আগেই চালু হয়ে গেছে জেলায়। সেই বাসও খুব বেশি সংখ্যায় চলছে এমন নয়। তাছাড়া আন্তঃজেলা বাস পরিষেবাও চালু হয়ে গেছে অনেক আগেই।

```